Tuesday, June 23, 2026

এশিয়া কাপে কি খেলবেন রাহুল-শ্রেয়স? ইঙ্গিত দ্রাবিড়ের

Date:

Share post:

চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ার। এই মুহূর্তে এনসিএ-তে রিহ‍্যাবে রয়েছেন তাঁরা। সামনেই একদিনের ক্রিকেট বিশ্বকাপ। কবে মাঠে ফিরবেন রাহুল-শ্রেয়স তা জানতে উৎসুক ক্রিকেটপ্রেমীরা। এরই মাঝে এল বড় আপডেট। এশিয়া কাপেই নাকি ফিরতে পারেন শ্রেয়স আইয়র-কেএল রাহুল।এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

এদিন দ্রাবিড় বলেন, “চোট সারিয়ে কিছু ক্রিকেটার দলে ফিরবে। এশিয়া কাপে সুযোগ দেওয়া হবে তাদের। ২৩ আগস্ট থেকে আমাদের ক্যাম্প শুরু হবে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এক সপ্তাহের ক্যাম্প হবে এশিয়া কাপের আগে। সেই সময় চোট থেকে ফেরা ক্রিকেটারদের দেখে নেওয়া হবে।”

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে চোট সারিয়ে ফিরছেন যশপ্রীত বুমরাহ। তাঁকেই ক্যাপ্টেন করা হয়েছে এই সফরে। ১৮ আগস্ট থেকে শুরু হবে সেই সিরিজ। সূত্রের খবর, এশিয়া কাপের দলেও রাখা হতে পারে তাঁকে। তবে এটা তো মোটামুটি জানাই ছিল। তবে শ্রেয়স-রাহুলের দলে ফেরা নিয়ে কোন কথাই জানা যাচ্ছিল না। তাহলে কি শ্রেয়াস আইয়ার ও রাহুলের ফেরার ইঙ্গিতই দিতে চাইলেন টিম ইন্ডিয়ার কোচ?

এদিকে এশিয়া কাপের প্রস্তুতির জন্য ২৩ আগস্ট বেঙ্গালুরুতে পৌঁছে যাবেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। বিরাট কোহলিও সোশ্যাল মিডিয়ায়, এক ভক্তের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন। এশিয়া কাপের আগে ভারতীয় শিবিরে যোগ দেবেন ক্রিকেটারেরা। সেখান থেকেই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবেন তাঁরা। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:বিশ্রামে বিরাট, নতুন বাড়ির তৈরির কাজে হাত দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক, সঙ্গী অনুষ্কা

 

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...