Tuesday, June 23, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয়ের ধারা অব‍্যাহত ইমামি ইস্টবেঙ্গল এফসি। ডার্বি জেতার পর এবার কলকাতা লিগেও জয় পেল লাল-হলুদ ব্রিগেড। সোমবার পুলিশ এসি-র বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল বিনু জর্জের ছেলেরা। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন, অভিষেক কুঞ্জম এবং বিষ্ণু।

২) বিশ্রামে বিরাট। এশিয়া কাপের আগে জাতীয় দলের হয়ে খেলা নেই কোহলির। আর এরই ফাঁকে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে নতুন বাড়ি তৈরির কাজে হাত দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সম্প্রতি সেই ছবি ছড়িয়ে পরেছে সোশ্যাল মিডিয়ায়।

৩) এশিয়া কাপেই নাকি ফিরতে পারেন শ্রেয়স আইয়র-কেএল রাহুল। এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। দ্রাবিড় বলেন, চোট সারিয়ে কিছু ক্রিকেটার দলে ফিরবে। এশিয়া কাপে সুযোগ দেওয়া হবে তাদের।

৪) ডার্বি অতীত। আগামী ১৬ আগস্ট এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ নেপালের মাছিন্দ্রা এফসি। সেই প্রস্তুতিতে নিজের ঝালিয়ে নিতে মরিয়া জুয়ান ফেরান্দোর দল।

৫) ১৬ আগস্টের এএফসি কাপ নিয়ে বাগান কোচ বলেন, অবশ্যই এটি আন্তর্জাতিক ম্যাচ, তাই সহজ হবেনা। মাছিন্দ্রা শেষ ম্যাচ জিতেছে। মাছিন্দ্রা অনেক আক্রমণাত্মক দল।

আরও পড়ুন:এশিয়া কাপে কি খেলবেন রাহুল-শ্রেয়স? ইঙ্গিত দ্রাবিড়ের

 

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...