Friday, April 3, 2026

আল হিলালে যোগ দিলেন নেইমার জুনিয়র

Date:

Share post:

জল্পনা ছিলই। মঙ্গলবার তাতে পরল সিলমোহর। পিএসজি ছেড়ে আল হিলালে সই করলেন নেইমার জুনিয়র। সূত্রের খবর, আল হিলালে মোট ৩০০ মিলিয়ন ডলার বা প্রায় ২৫০০ কোটি টাকার চুক্তিতে সই করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার।মঙ্গলবার আল হিলাল কর্তৃপক্ষ সরকারি ভাবে নেইমারের যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

সূত্রের খবর, কথা বার্তা চূড়ান্ত হয়ে যাওয়ার পর সোমবারই প্যারিস থেকে সৌদি আরবে চলে আসেন নেইমার। জানা যাচ্ছে, সেদিনই তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়। আর মঙ্গলবার আল হিলালের চুক্তিতে সই করেন ব্রাজিলীয় স্ট্রাইকার। সূত্রের খবর, পিএসজি ট্রান্সফার ফি বাবদ ১০০ মিলিয়ন ইউরো বা প্রায় ৯১০ কোটি টাকা পাবে। দীর্ঘদিন ধরেই বার্সেলোনায় ফেরার চেষ্টা করে যাচ্ছিলেন নেইমার। কিন্তু বার্সা তাঁকে নিতে সেভাবে আগ্রহ দেখায়নি। পাশাপাশি নেইমারকে ছেড়ে বড় টাকা আয় করতে চেয়েছিল পিএসজি। তাদের দাবিকে মানতে পেরেছে একমাত্র আল হিলাল।

সৌদি আরবের আল নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাঁর মতোই সৌদি আরবের ক্লাবে সই করলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তবে এক ক্লাবে নয়। রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে আল হিলাল তাঁকে দলে নিল। একে একে পিএসজি ছেড়ে প্রায় সমস্ত তারকা ফুটবলারই বিশ্বের বিভিন্ন ক্লাবে যোগ দিচ্ছেন। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন নেইমারও।

বার্সেলোনা থেকে ২০১৭ সালে নেইমার যোগ দেন প্যারিস সাঁ জাঁতে। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাঁকে দলে নেয় পিএসজি। সেই থেকে তিনি ফ্রান্সের এই ক্লাবেই ছিলেন। তাঁর হাত ধরেই মেসি যোগ দিয়েছিলেন পিএসজি-তে। তবে এই ফরাসি ক্লাবের হয়ে তাঁর সাফল্য সেভাবে নেই। বেশিরভাগ সময় তিনি চোট পেয়ে বাইরে ছিলেন।

আরও পড়ুন:এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন বিনেশ ফোগাট

 

 

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...