Friday, April 3, 2026

নির্মলা মিশ্রর মৃ.ত্যুর বছর ঘুরতেই প্র.য়াত স্বামী প্রদীপ দাশগুপ্ত

Date:

Share post:

ফের নক্ষত্র পতন সঙ্গীত জগতে! সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রর (Nirmala Mishra) পর এবার প্রয়াত হলেন তাঁর স্বামী সুরকার প্রদীপ দাশগুপ্ত (Pradip Dasgupta)। স্বাধীনতা দিবসের দিনেই শোকের পরিবেশ তৈরি হল শিল্পীর পরিবারে।

১৫ অগাস্ট ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশ যখন উদযাপন, উচ্ছ্বাসে মুখর, তখন সঙ্গীতশিল্পীর বাড়িতে বিষাদের সুর। জানা গিয়েছে, এদিন বেলা ১২ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরকার। বার্ধক্যজনিত সমস্যার কারণেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। উপরন্তু স্ত্রী নির্মলা মিশ্রর মৃত্যুর পরে আরোই একা হয়ে পড়েছিলেন তিনি। মনের দিক থেকে ভেঙে পড়েছিলেন।

নির্মলা মিশ্রর সাফল্যের পিছনে প্রদীপ দাশগুপ্তর অবদান ভোলার নয়। গায়িকার বহু কালজয়ী গানের নেপথ্যের নায়ক ছিলেন তিনি। স্বামীর সুর করা এবং লেখা অজস্র গান গেয়েছিলেন নির্মলা মিশ্র।

আরও পড়ুন- কলকাতা বইমেলা এগিয়ে এলো! কবে থেকে শুরু জানাল গিল্ড

শিল্পী প্রদীপ দাশগুপ্তর প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া বিনোদনজগতে। কবীর সুমন, লোপামুদ্রা মিত্র, জোজা মুখোপাধ্য়ায়ের মতো বাংলা সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা শ্রদ্ধা জানিয়েছেন শিল্পীকে।

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...