Friday, June 26, 2026

নে.শায় জীবন নষ্ট নয়! রাজভবনের অনুষ্ঠানে বার্তা রাষ্ট্রপতির

Date:

Share post:

নেশা করে নিজেদের জীবন নষ্ট করবেন না। বৃহস্পতিবার রাজভবনে (Rajbhawan) “আমার বাংলা, নেশামুক্ত বাংলা” অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই আর্জি জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। এদিন রাজভবনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি নেশার অপকারিতা সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি সাফ জানান, নেশার কবল থেকে বেরিয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসতে হবে সবাইকে। এদিনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose), রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) সহ বিশিষ্টরা।

রাষ্ট্রপতি এদিন বারবার মনে করিয়ে দেন বর্তমান যুব সমাজের মধ্যে নেশার প্রবণতা বাড়ছে। তবে সমাজ পরিবর্তনে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রপতি আরও বলেন, যদি কখনও দেখেন আপনার বন্ধু বা প্রতিবেশী কোনও মানুষ নেশার কবলে পড়েছেন তার পাশে থাকুন সবসময়। তবেই সমাজ এগিয়ে চলবে। রাষ্ট্রপতি জানান, বর্তমানে নেশা মুক্তির পাঠ সমস্ত স্কুলে এবং কলেজে পড়ানো হয়।

বৃহস্পতিবারই ঝটিকা সফরে কলকাতা এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিমানবন্দর থেকে সরাসরি রাজভবনে পৌঁছে যান রাষ্ট্রপতি। সেখানে ব্রহ্মা কুমারিস- এর উদ্যোগে একটি মহিলা সংগঠনের অনুষ্ঠান রয়েছে। এরপর রাজভবনেই মধ্যাহ্নভোজ সেরে রাষ্ট্রপতি পৌঁছে যান গার্ডেনরিচ শিপবিল্ডার্সে। সেখানে নৌবাহিনীর নতুন জাহাজ ‘বিন্ধ্যগিরি-র সূচনা করেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবারই দিল্লি ফিরে যাবেন তিনি।

 

 

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...