Monday, April 6, 2026

বিশ্ব চ্যাম্পিয়নশিপে অনিশ্চিত সতীর্থ, সমাধানের অনুরোধ করে বিদেশমন্ত্রীকে আর্জি নীরজের

Date:

Share post:

মানবিক নীরজ চোপড়া। শুধু নিজের সাফল‍্যই নয়, সতীর্থর কথাও ভাবেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী অ‍্যাথলিট। ভিসা সমস্যায় জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনা। যার ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা অনিশ্চিত তাঁর। আর এবার কিশোর জেনারকে সাহায্য করতে এগিয়ে এলেন নীরজ। সমস্যা সমাধানের অনুরোধ করে বিদেশমন্ত্রীকে আর্জি জানালেন তিনি। আগামী ১৯ থেকে ২৭ আগস্ট হাঙ্গেরির বুদাপেস্টে হবে অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। কোনও কারণ না জানিয়ে কিশোর জেনার ভিসা হঠাৎ বাতিল করে দিয়েছে নয়া দিল্লির হাঙ্গেরি দূতাবাস। আর বিষয়টি জানার পরেই উদ্যোগী হয়েছেন নীরজ।

সোশ্যাল মিডিয়ায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করে নীরজ বলেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ একজন অ্যাথলিটের জীবনের সব থেকে বড় স্বপ্ন। যোগ্যতা অর্জন করার পরেও অংশগ্রহণ করতে না পারা অত্যন্ত হতাশার। ভিসা সমস্যার সমাধান করে কিশোরকে সেই সুযোগ দেওয়া হোক। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।”

নীরজ চোপড়া, কিশোর জেনা-সহ ভারতের তিন জ্যাভলিন থ্রোয়ার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করেছেন। আগামী ২৫ আগস্ট জ্যাভলিনের প্রাথমিক রাউন্ড হওয়ার কথা। ২০ আগস্ট হাঙ্গেরি যাওয়ার কথা নীরজদের।

আরও পড়ুন:কুস্তি সংস্থার নির্বাচনে না থেকেও রয়েছেন ব্রিজভূষণ! অসন্তুষ্ট বজরং-রা

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...