Monday, April 6, 2026

RSS-এর সাপ্তাহিক মুখপত্রের প্রতিবেদন প্রত্যাহারের নির্দেশ আদালতের

Date:

Share post:

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS-এর সাপ্তাহিক মুখপত্র ‘অর্গানাইজার’-এ (Organiser) প্রকাশিত এক প্রতিবেদন প্রত্যাহারের নির্দেশ দিল দিল্লি আদালত (Delhi High Court)। জানা যাচ্ছে ‘ভারতীয় ক্যাথলিক চার্চ যৌন কেলেঙ্কারি: পুরোহিত শোষণ নান এবং হিন্দু মহিলাদের প্রকাশ’ শীর্ষক নিবন্ধটি ‘অর্গানাইজার’ এবং ‘দ্য কমিউন’ নামে আরেকটি সংবাদ পোর্টালে ২০২৩ সালের জুনে প্রকাশিত হয়েছিল। এতে দিল্লি-ভিত্তিক খ্রিস্টান সংখ্যালঘু স্কুলের অধ্যক্ষ নান এবং হিন্দু মহিলাদের উপর অত্যাচারের কথা তুলে ধরা হয়েছিল বলে আরএসএস -এর (RSS)তরফে দাবি করা হয়েছে। পাশাপাশি সেই লেখায় উল্লেখ করা হয় যে ছাত্র, কর্মচারী এবং শেফরা নানাভাবে যৌন কার্যকলাপে জড়িত। এরপরেই স্কুলের অধ্যক্ষ আদালতের দ্বারস্থ হন এবং প্রকাশিত তথ্য ভিত্তিহীন বলে মানহানির মামলা করেন। সেই মামলার রায় দিতে গিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি জ্যোতি সিং দুই প্রকাশনা সংস্থাকেই তাঁদের প্ল্যাটফর্ম থেকে ওই প্রতিবেদন সরাতে বলেন।

স্কুলের অধ্যক্ষের তরফে বলা হয়েছিল যে, তিনি বিভিন্ন স্কুলে সিনিয়র পদে রয়েছেন, কিন্তু তাঁর বিরুদ্ধে কখনই আর্থিক অনিয়ম বা কোনও যৌন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ওঠেনি। তিনি আদালতে জানান যে নিবন্ধটি শুধুমাত্র তাঁর এবং ধর্মপ্রচারকদের খ্যাতিকে ক্ষুণ্ণ করার জন্য এবং তাঁর পদোন্নতি রোধ করার জন্য পরিকল্পিতভাবে প্রকাশিত হয়েছিল। দুটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান অধ্যক্ষ। আদালত বলেছে যে, প্রাথমিকভাবে, ‘অর্গানাইজার’ এবং ‘দ্য কমিউন’ নিবন্ধগুলি “কোনও সত্যতা যাচাই ছাড়াই বেপরোয়াভাবে লেখা প্রকাশ করেছে এবং সংবাদ প্রতিবেদনটি দেশের একজন সম্মানিত নাগরিক তথা স্কুলের অধ্যক্ষের ভাবমূর্তি এবং সুনামকে কলঙ্কিত করছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...