Saturday, April 4, 2026

প্রকাশ্যে সাংসদের সঙ্গে বিবাদে জড়ালেন জাডেজার বিধায়ক পত্নী, অস্বস্তিতে বিজেপি

Date:

Share post:

দিন কয়েক আগে প্রকাশ্যেই বিবাদে জড়িয়ে পড়েছিলেন গুজরাতের এক বিজেপি বিধায়ক এবং সাংসদ। এই বিবাদে নাম জড়ায় স্থানীয় পুরপ্রধানের। তবে বিষয়টি নিয়ে জলঘোলা হওয়ায় বিজেপি জানিয়েছে, ‘ ভুল বোঝাবুঝি’ হয়েছিল। বিজেপির হয়ে এই সাফাই দেন বিবাদে জড়িয়ে পড়া সেই সাংসদই।বিবাদে জড়ান জামনগর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ পুনমবেন মাদাম, জামনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা ভারতীয় ক্রিকেট দলের সদস্য রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা এবং বিজেপি শাসিত জামনগর পুরসভার প্রধান বীণা কোঠারি।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। জামনগরে শহিদ-স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানের শেষেই বিবাদে জড়িয়ে পড়েন বিজেপির তিন মহিলা পদাধিকারী।সোশ্যাল মিডিয়ার দৌলতে মূহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।সেখানে দেখা যায় বিধায়ক রিভাবার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে সাংসদ পুনমবেনের।

পরে রিভাবা বলেন, আমি জুতো খুলে মঞ্চে উঠে শহিদবেদীতে মালা পরাচ্ছিলাম। হঠাৎই সাংসদ বলে ওঠেন, “প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এই ধরনের অনুষ্ঠানে জুতো খোলেন না। কিন্তু কিছু উদ্ধত মানুষ বেশি কেতা দেখাতে চান।” রিভাবার বক্তব্য, এই মন্তব্যের লক্ষ্য ছিলেন তিনিই। তার পরেই সাংসদকে উদ্দেশ করে উত্তপ্ত ভঙ্গিতে কিছু বলতে দেখা যায় রিভাবাকে। পুরপ্রধান বীণাকে বলতে শোনা যায়, “আমায় ক্ষমতা দেখাবেন না।”

বৃহস্পতিবার সন্ধ্যার পরে অবশ্য বিতর্কে জল ঢালার চেষ্টা করে সাংসদ পুনমবেন বলেন, “কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু বিজেপি একটি পরিবার। এই পরিবারের প্রত্যেক সদস্য একে অপরের শক্তি।” রিভাবাকে ‘বোন’ এবং বীণাকে ‘দিদি’ বলেও সম্বোধন করেন তিনি।

 

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...