Saturday, April 4, 2026

মহালয়ায় মহাজাগতিক কাণ্ড, ১০০ বছরে প্রথমবার পিতৃপক্ষের অবসানেই সূর্যগ্রহণ!

Date:

Share post:

পুজো (Durga Puja)আসতে দুমাসের কিছু বেশি দিন বাকি। ইতিমধ্যেই বাড়ি থেকে বারোয়ারী সর্বত্র চূড়ান্ত ব্যস্ততা। এবছর দেবীপক্ষের সূচনা হচ্ছে ১৫ অক্টোবর। তার আগের দিন মহালয়া (Mahalaya)। এইদিন ভোর থেকেই ঘাটে ঘাটে তর্পণের ভিড় দেখা যায়। অনেকে রীতি মেনে মহালয়ার দিনে দুর্গা পুজোর সূচনা করেন। শাস্ত্র মতে এদিনই দেবীর চক্ষুদান হয়। কিন্তু এবছর এইসবের সঙ্গে আরও এক মহাজাগতিক কাণ্ড জুড়তে চলেছে। ১০০ বছরে এই প্রথম, মহালয়ার দিনই সূর্যগ্রহণ (Solar Eclipse)। ভারত থেকে দেখা না গেলেও বিশ্বের বেশ কিছু জায়গা থেকেই এই গ্রহণ দেখা যাবে।

ভারতীয় সময় রাত ৮টা ৩৪ মিনিটে গ্রহণ শুরু হবে এবং শেষ হবে মধ্যরাত ২টা ২৫ মিনিটে। মহালয়ার দিনে সূর্যগ্রহণ, শেষ ১০০ বছরের শাস্ত্রীয় দলিলে এমন তথ্য খুঁজে পাচ্ছেন না শাস্ত্রীয় বিশারদরা। তবে তাঁরা জানিয়েছেন, মহালয়ার সঙ্গে সূর্যগ্রহণের কোনও সম্পর্ক নেই। দুটির মধ্যে কোনও মিল নেই। সম্পূর্ণ আলাদা দুটি। জ্যোর্তিবিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, মহালয়ার সঙ্গে সূর্যগ্রহণের বৈজ্ঞানিক কোনও সম্পর্ক নেই। কিন্তু এই দিনে আগে কখনও গ্রহণ হয়েছে বলে তিনি মনে করতে পারছেন না। জ্যোতিষ শাস্ত্রবিদদের কথায়, ওই দিন নিয়ম-রীতি মেনে সকলেই পিতৃপুরুষকে জলদান করতে পারবেন। তর্পণে কোনও সমস্যা নেই। সূর্যগ্রহণ ভারতের আকাশে দৃশ্যমান না হওয়ায় এর প্রভাব পড়বে না। চলতি বছরে এখনও পর্যন্ত একটি সূর্যগ্রহণ ও একটি চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...