Monday, April 6, 2026

অমানবিক, অসহায় বৃদ্ধাকে স্টেশনে রেখে চলে গেল ছেলে!

Date:

Share post:

অমানবিক, অসহায় বৃদ্ধাকে স্টেশনে বসিয়ে রেখে চলে গেল খোদ ছেলে! ৭০ বছরের রুণু কর্মকার উত্তর ২৪ পরগনার আগরপাড়ার বাসিন্দা।এই অমানবিক ঘটনার সাক্ষী উত্তর ২৪ পরগনার অশোকনগর স্টেশন।এই খবর পাওয়ার পর সক্রিয় হন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। তাঁর নির্দেশে দলের যুব কর্মীরা ওই বৃদ্ধাকে উদ্ধার করে পৌঁছে দেয় অশোকনগর রবীন্দ্র নিকেতনে। বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আপাতত ওঁর দেখাশোনা করছে স্থানীয় তৃণমূল নেতৃত্বই।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার আগরপাড়ার বাসিন্দা রুনুদেবির ডান হাত প্রায় অসাড়। ঠিক ভাবে হাঁটাচলাও করতে পারেন না। অভিযোগ, ওই অসহায় বৃদ্ধাকে তাঁর ছেলে অশোকনগর স্টেশনে ফেলে রেখে দিয়ে চলে যায়। অসহায় অবস্থায় দু’দিন অশোকনগর স্টেশনে পড়ে ছিলেন ওই বৃদ্ধা। কিন্তু কেন ওই অসহায় বৃদ্ধাকে নিজের ছেলে এভাবে ফেলে দিয়ে চলে গিয়েছেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...