Monday, April 6, 2026

রাতভর লড়াইয়ের পর সাফল্য ! পুলওয়ামায় সেনার গু.লিতে নিকে.শ ২ জ.ঙ্গি

Date:

Share post:

রাতেই পুলওয়ামায় নতুন করে লড়াই শুরু হয়েছিল জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে। রাতভর লড়াইয়ের পর অবশেষে সোমবার সকালে সেনার পক্ষ থেকে জানানো হয়, সফলতা পেয়েছে ভারতীয় জওয়ানরা। দুই জঙ্গির মধ্যে একজন লস্কর-ই-তৈবা-র শীর্ষ স্থানীয় কম্যান্ডার বলেই মনে করা হচ্ছে। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।পুলওয়ামাতেও আপাতত শান্ত বলেই জানানো হয়েছে।

আরও পড়ুনঃফের উত্ত.প্ত পুলওয়ামা, চলছে সেনা-জ.ঙ্গির গু.লির লড়াই

রবিবারই কাশ্মীর জোন পুলিশের তরফে টুইট করে জানানো হয়, পুলওয়ামা জেলার ল্যারো-পারিগাম এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। গোপন সূত্রে আগেই খবর মিলেছিল, পুলওয়ামার পারিগাম গ্রামে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। তাদের ধরতেই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হলেও, তারা তা শোনেনি। উল্টে নিরাপত্তা বাহিনীর উপরে গুলি চালায় জঙ্গিরা। এরপরই এনকাউন্টার শুরু হয়।

এ দিন সকালে সেনার তরফে জানানো হয়, রবিবার রাত থেকে শুরু হওয়া এনকাউন্টারে দুইজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য। এদের মধ্যে একজন লস্করের শীর্ষ স্থানীয় কম্যান্ডার। তবে তাদের দেহ এখনও উদ্ধার করা যায়নি, ফলে পরিচয়ও জানা যায়নি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...