Thursday, June 25, 2026

ইমাম-মোয়াজ্জেম-পুরোহিতদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি মুখ্যমন্ত্রীর, মাদ্রাসা নিয়েও বড় ঘোষণা

Date:

Share post:

ইমাম ও মোয়াজ্জেম ভাতা আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ইমামদের সম্মেলনে ইমাম ও মোয়াজ্জেমদের পাশাপাশি পুরোহিতদেরও ৫০০ টাকা ভাতাবৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মাদ্রাসা নিয়েও বড় ঘোষণা করেন মমতা।

এদিন ইমাম-মোয়াজ্জেমদের সভায় যোগ দিয়েছিলেন মমতা। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “যদি কেউ দাঙ্গা করতে যায় আপনারা একটু দেখবেন। আমি দেখেছি সংখ্যালঘু ভাইবোনেরা একটু তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়। আরে ওরা তো এটাই চায়।” মমতার কথায়, “সংখ্যালঘুদের ভাগাভাগি করবার জন্য কাউকে কাউকে ক্যাশ মানি তুলে দিচ্ছে। আর সিপিএমের লোকগুলোর লজ্জা নেই, ওই বিজেপি, কংগ্রেসের সঙ্গে বোর্ড গঠন করছে।”

কেন্দ্র বকেয়া না দেওয়ার কারণে রাজ্যের অর্থকষ্টের কথা স্বীকার করেও ভাতাবৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমাদের টাকার ভান্ডার খুব কম। ম্যানেজ করতে হয়। আমাকে আর ছটা মাস সময় দিন, আমি ম্যানেজ করে দেব।”

মুখ্যমন্ত্রী জানান আরও ৭০০ মাদ্রাসাকে অনুমোদন দেবে রাজ্য। একইসঙ্গে ফরজি মাদ্রাসা নিয়ে মমতা বলেন, “ফরজি মাদ্রাসা যেগুলো আছে সেগুলিককে রেজিস্ট্রার করতে বলেছি। যাতে ওখানে যারা লেখাপড়া করে তারা সরকারের ছাত্রছাত্রীদের জন্য যে প্রজেক্টগুলো আছে সেগুলোর সুযোগ সুবিধা পেতে পারে।”

মুখ্যমন্ত্রী জানান, “সংখ্যালঘু স্কলারশিপে বাংলা এক নম্বরে। ৭১৪২ কোটি টাকা দেওয়া হয়েছে। এই ১২বছরে ২৪৬ কোটি এডুকেশন ঋণ দেওয়া হয়েছে”। তিনি বলেন, “ইমাম-মোয়াজ্জিমদের মাধ্যমে আমি বলছি, আপনাদের এলাকায় যদি গরিব কেউ ছোটোখাটো ব্যবসা করতে চান তাহলে তাঁর জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সফট্ লোনের ব্যবস্থা সরকার করে দেবে।”

 

 

 

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...