Saturday, April 4, 2026

যাদবপুরকাণ্ডে কিংপিন সৌরভই, অভি*যুক্তদের ফের পুলিশি হেফাজত

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ১৩। এই সংখ্যা আরও বাড়তে পারে। তদন্তে নেমে শুরুতেই পযে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছিল, প্রথম পর্যায়ে পুলিশ হেফাজত শেষে আজ মঙ্গলবার ফের তাদের আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। এদিন শুনানি শেষে আদালত ধৃতদের ফের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

এদিন আদালতে সওয়ালের সময় সরকারি আইনজীবী এই ঘটনায় বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, ছাত্র মৃত্যুর ঘটনায় কিংপিন হল প্ৰাক্তনী সৌরভ চৌধুরীই। তাকে বাঁচাতে ষড়যন্ত্র পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনা করতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছিল। সেই গ্রুপেই আলোচনা চলে। পুলিশ ধৃতদের ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।

অন্যদিকে, ধৃতদের আইনজীবীরা আদালতে জানান, তাঁদের মক্কেলদের পরিকল্পনা করে ফাঁসানো হচ্ছে। তাদের জামিন দেওয়া হোক। যদিও বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। আগামী ২৫ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...