Thursday, March 26, 2026

এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ পেয়ে কী বললেন তিলক ভার্মা?

Date:

Share post:

গতকাল ঘোষণা হয়েছে আসন্ন এশিয়া কাপের জন‍্য ভারতীয় দল। ১৭ জনের দলে চোট সারিয়ে ফিরে এসেছেন শ্রেয়স আইয়র এবং কে এল রাহুল। দলে নতুন এসেছেন তিলক ভার্মা। আইপিএলে দুরন্ত খেলার সুবাদে ভারতের টি-২০ দলে সুযোগ পান তিলক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ দলে সুযোগ পান তিনি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন তিলক। পাঁচ ম্যাচে ১৭৩ রান করেন ভারতের এই তরুণ তুর্কি। সেই সিরিজে সব থেকে বেশি রান তাঁর ব্যাট থেকেই আসে। আর সেই সিরিজে ভালো খেলার সুবাদেই এশিয়ার কাপের জন‍্য দরজা খুলে গেল তিলকের কাছে। আর এশিয়া কাপে সুযোগ পেয়ে অবাক ভারতের এই তরুণ ক্রিকেটার। বললেন, ভাবতেই পারছি না যে, এক দিনের ক্রিকেটে আমার অভিষেক এশিয়া কাপে হতে পারে।

তিলক বলেন,” ভাবতেই পারছি না যে, এক দিনের ক্রিকেটে আমার অভিষেক এশিয়া কাপে হতে পারে। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে খেলব, সেই বিশ্বাস আমার ছিল। কিন্তু ভাবিনি এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় সেটা হতে পারে। টি-২০ অভিষেক হয়েছে যে বছর, সেই বছরেই যে এক দিনের ক্রিকেটেও খেলার সুযোগ, আমার কাছে পুরোটাই স্বপ্নের মতো।”

এরপরই তিলক আরও বলেন,” রোহিত ভাই সব সময় আমার পাশে দাঁড়িয়েছে। আইপিএলেও যখন আমি প্রথমবার খেলতে গিয়েছিলাম, তখনও রোহিত ভাই আমাকে চাপ নিতে বারণ করেছিল। যে কোনও সময় আমি ওর সঙ্গে কথা বলতে পারি। কোনও সমস্যা হলেই যেতে পারি রোহিত ভাইয়ের কাছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি ম্যাচে আউট হয়ে মনখারাপ হয়ে গিয়েছিল। সেই সময় রোহিত ভাই আমার সঙ্গে কথা বলেছিল। সেটাই আমাকে প্রচণ্ড সাহায্য করেছিল।”

আরও পড়ুন:এশিয়া কাপে ভারতের দল নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

 

 

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...