Saturday, March 14, 2026

প্রয়াত হিথ স্ট্রিক! মাত্র ৪৯ বছরেই থামল বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের হৃদস্পন্দন

Date:

Share post:

ক্যানসার দানা বেঁধেছিল তাঁর শরীরে। সেই ক্যানসাসই ছিনিয়ে নিল প্রাণ। প্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা অলরাউন্ডার হিথ স্ট্রিক। মাত্র ৪৯ বছরেই দুরারোগ্য ব্যাধির কাছে হার মানলেন তিনি।

আরও পড়ুন:বড় দায়িত্বে বাংলার ঝুলন, এমসিসির ক্রিকেট কমিটির সদস্য হলেন তিনি

গত মে মাসে জানা যায় হিথ স্ট্রিক কোলন এবং যকৃতের ক্যানসারে আক্রান্ত। দক্ষিণ আফ্রিকার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। তখনই চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন, স্ট্রিকের বাঁচার সম্ভাবনা খুবই কম। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জিম্বাবোয়ের প্রাক্তন শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী ডেভিড কোলটার্ট তখনই বলেছিলেন, একমাত্র অলৌকিক কিছুই স্ট্রিককে বাঁচাতে পারে।চিকিৎসকদের আশঙ্কাকে সত্যি করেই মঙ্গলবারই ‘না ফেরার দেশে’ চলে গেলেন তিনি।
১৯৯৩ সালে ১০ নভেম্বর প্রথম আন্তর্জাতিক ম্যাচে হাতেখড়ি হয় স্ট্রিকের। ২০০০-২০০৪ সাল পর্যন্ত জিম্বাবোয়ের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি।
দেশের হয়ে ১৮৯টি এক দিনের ম্যাচ এবং ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে ১৯৯০ রান এবং ২১৬টি উইকেট রয়েছে তাঁর। সাদা বলের ক্রিকেটে ২৯৪৩ রান এবং ২৩৯টি উইকেট রয়েছে। ২০০৫-এ আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেন তিনি। দেশকে ২১টি টেস্ট এবং ৬৮টি এক দিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

জিম্বাবোয়ের ক্রিকেটে স্বর্ণযুগ ১৯৯৭ থেকে ২০০২ সাল। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্ট্রিক। তিনিই জিম্বাবোয়ের একমাত্র বোলার, টেস্টে যাঁর ১০০-র উপর উইকেট রয়েছে। এক দিনের ক্রিকেটে তিনি জিম্বাবোয়ের চতুর্থ ক্রিকেটার যাঁর এই কীর্তি রয়েছে।

 

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...