Friday, April 3, 2026

র‌্যা.গিং বিতর্কের মধ্যেই যাদবপুর ক্যাম্পাসে সেনার পোশাকে একঝাঁক তরুণ-তরুণী! কী পরিচয় তাঁদের?

Date:

Share post:

মেইন হস্টেলে ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে এখনও তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রশ্ন উঠছে, বহিরাগতদের অবাধ যাতায়াত ও পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। সেই আবহে এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাক কাণ্ড। আচমকা দেখা মিলল ভুয়ো উর্দিধারীদের একঝাঁক তরুণীর।

কিন্তু এরা কারা? পুলিশ নাকি ভারতীয় সেনা, আধাসেনার কর্ম? উত্তর কোনটাই নয়। তাহলে কী পরিচয় জলপাই পোশাকের এই তরুণীদের? জানা গেল, দক্ষিণ ২৪ পরগনার এক স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এসেছেন তাঁরা। নকল সেনার পোশাক পরে আসা এই দলের নেতা বলছেন “আমরা বিশ্ব শান্তি সেনা।” কে ডেকেছেন তাঁদের? যাদবপুরে নিরাপত্তা বিধানের জন্য নিজেরাই এসেছেন বলে জানাচ্ছেন তাঁরা।

কিন্তু যখন ছাত্রমৃত্যু নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়, তখন এই ভুয়ো ভুয়ো উর্দিধারীদের কীভাবে বিনা বাধায় ক্যাম্পাসে প্রবেশাধিকার পেলেন? তারা নাকি যাদবপুরের র‌্যাগিং সংস্কৃতি শেষ করতে এসেছে। কড়া হাতে পরিস্থিতি সামলাবে বলেও দাবি করছেন। কিন্তু কে পাঠাল তাদের, কাদের থেকে অনুমতি নিয়ে সেনার পোশাক পরেছেন তারা, এই প্রশ্নের উত্তর কিন্তু স্পষ্ট করে দিতে পারেননি তাঁরা।

আরও পড়ুন- এমবাপ্পের জন্য পিএসজির দাবি ২৫ কোটি ইউরো!

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...