Saturday, April 4, 2026

জুতো খুলে ICU-তে যান: পরামর্শে রেগে বুলডোজার আনলেন লখনউয়ের মেয়র

Date:

Share post:

পান থেকে চুন খসলেই বুলডোজার নীতি চলছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে(UttarPradesh)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সামান্য বাদানুবাদেও হাজির হচ্ছে ‘ধ্বংসের’ প্রতীক বুজডোজার(Buldozer)। হাসপাতালের(Hospital) আইসিইউয়ে(ICU) ঢুকতে গেলে খুলতে হবে জুতো। এটাই জানানো হয়েছিল লখনউয়ের(Lucknow) মেয়র সুষমা খারাকওয়ালকে(Sushma Kharakwal)। সেখান থেকে চিকিৎসকদের সঙ্গে তর্কাতর্কি, এবং সবশেষে হাসপাতাল ভাঙতে বুলডোজার নিয়ে হাজির হলেন মেয়র(Meyor)। যদিও পরে পুলিশি হস্তক্ষেপে সামলানো হয় পরিস্থিতি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, লখনউয়ের এক হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়েছিলেন মেয়র সুষমা খারাকওয়াল। সেই সময় আইসিইউয়ে ঢোকার মুখে তাঁকে নিরস্ত করেন চিকিৎসকরা। তাঁকে অনুরোধ জানানো হয়, তিনি যেন জুতো খুলে তিনি ভিতরে যান। তাতেই মেজাজ হারান মেয়র। তাঁর সঙ্গে বিবাদ শুরু হয় চিকিৎসকদের। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও তর্ক চলতে থাকে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। এরপর মেয়রের সমর্থকরা হাসপাতালে বাইরে জড়ো হন পোস্টার হাতে। শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। তবে সকলকে অবাক করে এই পরেই ঘটনাস্থলে উপস্থিত হয় বুলডোজার। যদিও ধংসকাণ্ড চালানোর আগেই উপস্থিত হয় স্থানীয় পুলিশ। এবং দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেন তারা। যদিও এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে সম্প্রতি কোনও অপরাধ ঘটলে, বহু ক্ষেত্রেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় অভিযুক্তের বাড়ি। তবে বাড়ির পাশাপাশি প্রতিহিংসায় বশবর্তী প্রশাসন এবার হাসপাতাল ভাঙতে চলেছে বুলডোজার দিয়ে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও হাসপাতালের ডিরেক্টর মুদ্রিকা সিং এই ঘটনাকে ‘ভুয়ো’ বলে দাবি করেছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...