Saturday, March 14, 2026

আইএসসি, সিবিএসই-তে নয়া নিয়ম, একাদশ-দ্বাদশে বছরে দু’বার পরীক্ষা

Date:

Share post:

একাদশ এবং দ্বাদশ শ্রেণির কেন্দ্রীয় বোর্ডের পাঠক্রমে বেশ কিছু রদবদল করল কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নয়া নির্দেশিকা জানাচ্ছে, সিবিএসই এবং আইসিএসই বোর্ডের পরীক্ষা এ বার থেকে বছরে দু’বার হবে। বদল করা হয়েছে একাদশ-দ্বাদশের আরও কিছু নিয়ম। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির অনুসরণ করে তৈরি জাতীয় পাঠক্রম পরিকাঠামো অনুযায়ী এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। শিক্ষা মন্ত্রকের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের সিবিএসই এবং আইসিএসই বোর্ডের পরীক্ষা বছরে দু’বার দিতে হবে। কোনও পরীক্ষার্থী যে পরীক্ষাটিতে বেশি নম্বর পাবে, সেটি অনুযায়ী তাকে শংসাপত্র দেওয়া হবে। একাদশ-দ্বাদশের পড়ুয়াদের এ বার থেকে বাধ্যতামূলক ভাবে অন্তত একটি ভারতীয় ভাষা-সহ দু’টি ভাষা পড়তে হবে বলেও শিক্ষা মন্ত্রকের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে। ২০২৪ সাল থেকেই এ সংক্রান্ত বদল কার্যকর হবে জানিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই সময় থেকেই চালু হবে নতুন পাঠ্যপুস্তক।

শিক্ষা মন্ত্রকের নয়া নির্দেশিকা জানাচ্ছে, পরীক্ষার্থীদের সিবিএসই এবং আইসিএসই বোর্ডের পরীক্ষা বছরে দু’বার দিতে হবে। কোনও পরীক্ষার্থী যে পরীক্ষাটিতে বেশি নম্বর পাবে, সেটি অনুযায়ী তাকে শংসাপত্র দেওয়া হবে। একাদশ-দ্বাদশের পড়ুয়াদের এ বার থেকে বাধ্যতামূলক ভাবে অন্তত একটি ভারতীয় ভাষা-সহ দু’টি ভাষা পড়তে হবে বলেও শিক্ষা মন্ত্রকের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে। ২০২৪ সাল থেকেই এ সংক্রান্ত বদল কার্যকর হবে জানিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই সময় থেকেই চালু হবে নতুন পাঠ্যপুস্তক।

২০২২ সালে জাতীয় এবং রাজ্যস্তরে একাদশ-দ্বাদশের পাঠক্রম সংক্রান্ত সমীক্ষা হয়েছিল। সেই সমীক্ষার ফল পর্যালোচনা করেই এনসিএফের খসড়়ায় বদলের বিভিন্ন সুপারিশ ছিল। তার মূল উদ্দেশ্য হল, মুখস্থ-নির্ভরতার পরিবর্তে পরীক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের উপলব্ধি এবং দক্ষতা অর্জনকে প্রাধান্য দেওয়া।

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...