Saturday, May 23, 2026

যোগী রাজ্যে সরকারি স্কুলের হস্টেল থেকে উধাও ৮৯ জন ছাত্রী!

Date:

Share post:

ফের শিরোনামে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশের শিক্ষার অব্যবস্থা। গোটা ঘটনা জানলে চমকে উঠতে হয়। যোগী আদিত্যনাথের রাজ্যে সরকারি স্কুলের হস্টেল থেকে উধাও ৮৯ জন ছাত্রী!

আরও পড়ুনঃ মেয়ের সঙ্গে প্রেম করার অপরাধ! যোগীরাজ্যে ম.র্মান্তিক পরিণতি মু.সলিম দম্পতির

ঘটনা ঠিক কী? রাতের দিকে একটি সরকারি স্কুলের হস্টেল আচমকা সারপ্রাইজ ভিজিট করতে আসে পুলিশ। তারপর তাঁদের চক্ষু চড়কগাছ। দেখা যায়, একজন-দুজন নয়, ৮৯ জন ছাত্রী উধাও! এই ঘটনায় ওয়ার্ডেন-সহ ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

সম্প্রতি, উত্তরপ্রদেশের পারসপুরে কস্তুরবা গান্ধী আবাসিক স্কুলে রাতের দিকে ‘সারপ্রাইজ ভিজিট’ করতে যায় পুলিশ। জেলাশাসক নেহা শর্মা জানিয়েছেন, ”হস্টেলে নথিভুক্ত ছাত্রী সংখ্যা ১০০। কিন্তু পরিদর্শনের সময়ে হাজির ছিল মাত্র ১১ জন। কারণ জানতে চাইলে সন্তোষজনক জবাব দিতে পারেননি হস্টেলের ওয়ার্ডেন সরিতা সিং”। এরপর জেলাশাসকের নির্দেশেই এফআইআর দায়ের করে পুলিশ।

জেলার শিক্ষা আধিকারিক প্রেমচন্দ যাদব জানিয়েছেন, স্কুলের ওয়ার্ডেন, পূর্ণ সময়ের এক শিক্ষক, নিরাপত্তারক্ষী ও প্রান্তীয় রক্ষা বলের এক জওয়ানের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। রাতে স্কুলের গেটে ডিউটিতে ছিলেন ওই জওয়ান। শুধু তাই নয়, ওই স্কুলের কর্মচারী বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে শিক্ষা দফতর। চিঠি পাঠানো হয়েছে জেলা যুব উন্নয়ন আধিকারিককেও। কীভাবে এই এই ঘটনা ঘটল দ্রুত তার রিপোর্ট চাওয়া হয়েছে।

 

Related articles

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...