Tuesday, June 23, 2026

বৃষ্টির জেরে রেললাইনে যান্ত্রিক ক্রুটি, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

Date:

Share post:

বৃষ্টির জেরে বসে গেল মসলন্দপুর এবং সংহতি স্টেশনের মাঝে আপ লাইন। এর ফলে শুক্রবার সকাল ৮টা ৩৫-এর পর থেকেই শিয়ালদহ-বনগাঁ শাখায় আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ । বৃষ্টির দিনে অফিস টাইমে রেললাইনে যান্ত্রিক ক্রুটি দেখা দেওয়ায় দুর্ভোগে নিত্যযাত্রীরা। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও স্বাভাবিক হয়নি রেল চলাচল।

আরও পড়ুনঃ নেই ১০০দিনের কাজ, বাড়ছে পরিযায়ী শ্রমিক! করমণ্ডল দুর্ঘটনার পরই সামনে এসেছিল কঠিন সত্যি
কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, এখনও বলতে পারছেন না স্টেশন কর্তৃপক্ষ। তবে লাইন মেরামতির কাজ শুরু হয়েছে এবং দ্রুত সমস্যা মিটে যাবে বলে রেলের তরফে সকাল পৌনে ১০টায় জানানো হয়েছে।ট্রেন চলাচল স্বাভাবিক হতে মোটামুটি ঘণ্টাখানেক সময় লাগবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ। ঘটনার জেরে একাধিক ট্রেন আটকে রয়েছে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। রাতভর বৃষ্টির কারণেই রেললাইনের মাটি ধসে এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর, বনগাঁ থেকে শিয়ালদহ গামী ৮টা ৮ মিনিটের লোকাল ৮টা ৩৫ নাগাদ মসলন্দপুর স্টেশন চলে যাওয়ার পর লাইন বসে যাওয়ার ঘটনা ঘটে। যার জেরে পরবর্তী ট্রেন চলাচল ব্যাহত হয়।

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...