Wednesday, June 24, 2026

এক মাথা দুই মুখওয়ালা বাছুর! শুনতে ‘আজব’ মনে হলেও সত্যি

Date:

Share post:

একটাই মাথা। কিন্তু দুটো মুখ।চোখও চারটে। শুনলে গল্প মনে হলেও এরকমই একটি গৃহপালিত পশুর দেখা মিলল কাটোয়ায়। সদ্যোজাত এই ‘গল্পের বাছুর’কে দেখতে কাটোয়ার মূলগ্রামের মাঠপাড়ায় সোমনাথ মাঝির বাড়িতে উপচে পড়া ভিড়।

আরও পড়ুনঃ নেই ১০০দিনের কাজ, বাড়ছে পরিযায়ী শ্রমিক! করমণ্ডল দুর্ঘটনার পরই সামনে এসেছিল কঠিন সত্যি
স্ত্রী, দুই ছেলের পাশাপাশি সোমনাথবাবুর সংসারে রয়েছে একটি গাই গরু। সম্প্রতি সেই গাই গরু জন্ম দিয়েছে একটি বাছুর। দিব্যি দুই মুখ দিয়ে মাতৃদুগ্ধও খাচ্ছে সে। আশ্চর্যজনক বাছুরের কথা মুখে মুখে চাউড় হতেই বাড়ছে মানুষের ভিড়। দূরদূরান্ত থেকে  বাছুর দেখতে সোমনাথের বাড়িতে (katwa) হাজির হচ্ছেন কৌতূহলী মানুষ।
গ্রামবাসীদের কথায়, গ্রামে এই ধরনের বাছুর ‘গল্পের বই’ ছাড়া আর কোথাও দেখা যায়নি। তাই এই ‘গল্পের বাছুরের’ অস্তিত্বকে খুঁজে পেতে গ্রামবাসীদের মধ্যে কৌতূহল বাড়ছে। তাঁদের কথায়, শুনেছি এই ধরনের বাছুর কয়েক ঘণ্টার বেশি বাঁচে না। বাছুরটি জন্ম নেওয়ার সময় দু’জন পশু চিকিৎসককে ডেকেছিলেন সোমনাথবাবু। তিনি বলেন, “ওঁরা অনেক কষ্টে বাছুরটিকে বের করেন। তখনই বলে গিয়েছেন, এই ধরনের বাছুর বেশিক্ষণ বাঁচবে না।”
কীভাবে এমন বাছুর জন্মালো তা নিয়েই আলোচনায় মশগুল গ্রামবাসীরা। কাটোয়া- ২ ব্লকের বিএলডিও ডাঃ জয়কিঙ্কর মান্না অবশ্য বলছেন, বিরল ঘটনা। তবে গড়ে এক হাজারের মধ্যে এরকম এক আধটা ঘটনা ঘটে। তাঁর কথায়, “জেনেটিক ডিসঅর্ডারের কারণে গর্ভধারনের প্রাথমিক পর্যায়ে ভ্রুণ অবস্থাতে ভ্রুণের আংশিক বিভাজন হয়ে গিয়ে এ ধরনের ঘটনা ঘটে। তবে বাইসেফালিক বা পলিসেফালিক বা দুমাথার বাছুর সাধারণত কয়েক ঘন্টা থেকে কয়েকদিন বাঁচে। অতীতে এরাজ্যে এমন বাছুরকে ৪০ দিন পর্যন্ত বাঁচতে দেখা গিয়েছে।”

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...