Tuesday, June 23, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন এইচএস প্রণয়। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে থাইল্যান্ডের ভিটিদসর্নের বিরুদ্ধে প্রথম সেটে জয় পেয়েও ম‍্যাচ হারলেন ভারতীয় শাটলার। ম‍্যাচের ফলাফল ২১-১৮, ১৩-২১, ১৪-২১।

২) আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই সিটি এফসি। মুম্বইয়ের বিরুদ্ধে পরিসংখ্যান ভালো না সবুজ-মেরুনের। তবে পরিসংখ্যান নিয়ে ভাবছেন না বাগান কোচ জুয়ান ফেরান্দো।

৩) ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপের পাঁচটি ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স। সেই ম্যাচগুলির টিকিট পাওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছি উন্মাদনা। তবে টিকিট বিক্রি শুরু হতেই, ওয়েবসাইট ক্র্যাশ করে যায়।

৪) ফের বাবা হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। কন‍্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী হেজেল কিচ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে এই খবর ভাগ করে নিয়েছেন যুবরাজ নিজেই। যুবি মেয়ের নাম রেখেছেন অরা।

৫) এশিয়া কাপ দেখতে পাকিস্তান যাচ্ছেন বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা। ৩০ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। এবছর এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। এশিয়া কাপ হতে চলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়।

আরও পড়ুন:স্বপ্নভঙ্গ, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন এইচএস প্রণয়

 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...