Tuesday, June 23, 2026

যাদবপুরকাণ্ড নিয়ে বিরোধীদের তুলোধনা অরূপ বিশ্বাসের

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার মেয়ো রোডের জনসভায় হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের অধিকাংশ নেতৃত্ব।উপচে পড়া সমাবেশে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস যাদবপুরকাণ্ড নিয়ে বিরোধীদের তুলোধনা করেন।

এদিন তিনি বলেন,বিজেপি-সিপিএম-কংগ্রেস এক হয়েছে। তৃণমূলের সমালোচনা করছে। এসএফআই-ডিওয়াইএফআই নেতারা বড় বড় কথা বলছে। স্বাধীনতা, সমাজতন্ত্র, গণতন্ত্রের কথা বলছে। যাদবপুরে যা করছে, সেটা কীসের গণতন্ত্র? মদ, গাঁজা পাওয়া যাচ্ছে ক্যাম্পাসে। সিপিএম কোনায় চলে গেছে। ৩৪ বছর শাসনের পর শূন্য হয়ে গেছে। বাংলাকে শেষ করে দেওয়া সিপিএম আর ফিরবে না।অন্যদিকে, নরেন্দ্র মোদি ইসরোর চন্দ্রযান সাফল্যের কৃতিত্ব নিচ্ছে। উনি কাজে থাকবেন না। এই বিজেপিকে ২০২৪ সালে দেশ থেকে ধূলিস্যাত করতে হবে।

 

 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...