Tuesday, May 19, 2026

প্রেমিকার ছেলেকে ব্রিজ থেকে মালগাড়িতে ফেলে হ.ত্যা! বর্ধমানে শিউড়ে ওঠা ঘটনা

Date:

Share post:

রবিবার সাতসকালে মালগাড়িতে নাবালকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার লিলুয়া ভট্টনগর এলাকায়। কীভাবে মালগাড়িতে নাবালকের দেহ? এর তদন্তে নামে পুলিশ।তদন্তের কিনারা করতেই উঠে আসে নৃশংস ঘটনার ছবি। কে রাখল নাবালকের দেহ?
আরও পড়ুনঃফের ইতিহাস গড়লেন নীরজ, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জিতলেন সোনার পদক

জানা গেছে, রেল ব্রীজের উপর থেকে চলন্ত মালগাড়িতে প্রেমিকার ছেলেকে ছুড়ে ফেলে তাকে হত্যা করে এক ব্যক্তি। শনিবার শিউড়ে ওঠার মত ঘটনাটি ঘটেছে বর্ধমানের খানা জংশনের কাছে। রবিবার সকালে হাওড়ার লিলুয়া ভট্টনগর এলাকায় মালগাড়ি থেকে আহিদ শেখ নামে ওই নাবালকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
রবিবার মৃত নাবালকের মামা দেহ উদ্ধার করতে আসেন হাওড়ায় । তাঁর নাম রফিকুল শেখ। তিনি জানান, শনিবার রাতে তাঁর বোন ফোনে তাঁকে ঘটনা জানায়। এরপরই তিনি হাজির হন ঘটনাস্থলে। রফিকুলের দাবি, তাঁর বোনের স্বামীর সঙ্গে সম্পর্ক নেই অনেকদিন ধরেই। বোনের স্বামী অন্য একজন মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান। তাঁকে বিয়ে করে মুম্বইয়েও চলে যান। এরপর ছেলেকে নিয়ে বোন থাকতেন। এসবের মধ্যেই হেদায়তুল্লা শেখ নামে একজনের সঙ্গে বোনের পরিচয় হয়। সম্প্রতি তাঁর সঙ্গে বাড়ি ছেড়ে বেরিয়েও আসেন।কিন্তু শনিবার রাতে প্রেমিকার ছেলেকে রেল ব্রিজ থেকে মালগাড়িতে ফেলে দেয় ওই যুবক।

রফিকুল জানান, শনিবার রাতে বোন ছেলেকে নিয়ে হেদায়তুল্লার সঙ্গে দেখা করতে যান। অভিযোগ, এরপরই বোনকে মারধরের পাশাপাশি গয়নাগাটিও কেড়ে নেন। রফিকুল বলেন, “বোনের থেকে জানতে পারি অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ওকে। খানা জংশনের কাছে নামায়। ওখান থেকেই সমস্যা শুরু। এরপরই অশান্তি, মারধর করে হেদায়তুল্লা শেখ। ভাগ্নেকে মারে। তারপর ব্রিজের উপর থেকে রেলের খালি বগিতে ফেলে দেয়। আমার বোনকেও ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। কোনওভাবে পালিয়ে আসে।” ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান ও লিলুয়া থানার পুলিশ।

 

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...