Monday, June 22, 2026

ভারত-পাক সীমান্ত রাজস্থানে মিলল ড্রোন!

Date:

Share post:

এ বার রাজস্থান সীমান্তে উড়ল ড্রোন । ভারত-পাক সীমান্ত-সংলগ্ন রাজস্থানের শ্রীকরণপুর এলাকায় একটি মাঠ থেকে মিলল একটি ড্রোন। রবিবার বিকেলে বিএসএফ এবং রাজস্থান পুলিশের যৌথ তল্লাশি অভিযানে ড্রোনটিকে উদ্ধার করা হয়।সীমান্তে বিএসএফের তরফে ট্যুইট করে একথা জানান হয়। ড্রোনটি কোথা থেকে, কী উদ্দেশে এসেছে, ড্রোনটি পাঠানোর পিছনে পাকিস্তানের মদত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃনয়া সিদ্ধান্ত! এবার থেকে মনরেগার কাজে নজরদারি চালাবে ড্রোন

টুইটে রাজস্থান বিএসএফ জানিয়েছে , ২৭ অগস্ট শ্রীগঙ্গানগর বিএসএফ এবং রাজস্থান পুলিশের যৌথ তল্লাশি অভিযানে ভারত-পাকিস্তাব সীমান্তের কাছে শ্রীকরণপুর এলাকায় একটি মাঠ থেকে পাক ড্রোন উদ্ধার হয়েছে। ড্রোনটি ভাঙা অবস্থায় মাঠে পড়েছিল।

প্রসঙ্গত, চলতি মাসের গোড়াতেই পা ঞ্জাবে সীমান্ত-সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছিল একটি পাক ড্রোন। বিএসএফ ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে পঞ্জাবের তারাণ জেলার রাজোক গ্রামের উপকণ্ঠে আকাশে উড়ছিল ড্রোনটি। সেটি পাকিস্তানি ড্রোন বলে নিশ্চিত করেছে পাঞ্জাব পুলিশ।

বিএসএফ পঞ্জাব বাহিনীর এক সিনিয়ার আধিকরিক জানান, সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানরা তারান জেলার রাজোক গ্রামের নিকটবর্তী এলাকায় পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে একটি সন্দেহভাজন উড়ন্ত বস্তু (ড্রোন) প্রবেশ করার শব্দ শুনতে পায়। তারপর জওয়ানরা সেটি গুলি করে নামায়।তারপরই তদন্তে উঠে আসে ড্রোনটি পাকিস্তান থেকেই এসেছিল।

 

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...