Saturday, April 4, 2026

ক্যাম্পাসের ভেতরে আর মা*দক সেবন নয়, যাদবপুরের দরজায় দরজা বসছে যন্ত্র!

Date:

Share post:

যাদবপুরকাণ্ডের পর ক্যাম্পাসের ভেতরের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি বিশ্ববিদ্যালয় চত্বরে মাদক সেবনের বিশাহয়টি প্রকাশ্যে আসতেই একাধিক প্রশ্ন উঠেছে।এ বার সেই মাদক সেবনের প্রবণতা ঠেকায়ে প্রযুক্তির আশায় নিতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘‘দেশে নারকোটিক্স আইন আছে। সেই আইনের মধ্যে থেকেই আমরা যা করার করব। যে প্রযুক্তি ব্যবহার করা যায়, করা হবে।’’

আরও পড়ুনঃ র‍্যা.গিং ফিরবে যাদবপুরে, এটাই কিন্তু ভবিতব্য
বিমানবন্দরে বা বিভিন্ন সংস্থার দফতরে মাদক চিহ্নিতকরণের জন্য যন্ত্র বসানো থাকে। সেই যন্ত্রে যে কোনও মাদক ধরা পড়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশদ্বারগুলিতে তেমন যন্ত্র বসানো হতে পারে বলে মনে করা হচ্ছে। কেউ মাদক নিয়ে প্রবেশ করলে যন্ত্রে তা ধরা পড়বে। এ ভাবেই কী যাদবপুরের ক্যাম্পাসকে মাদকমুক্ত করা যাবে বলে ভাবছেন উপাচার্য?
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। বাইরের একটি সংস্থাকে সেই ক্যামেরা বসানোর বরাত দিয়েছেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, হস্টেল এবং ক্যাম্পাস মিলিয়ে আপাতত মোট ১০টি জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানে ২৬টি সিসি ক্যামেরা বসানো হবে। এর পর মাদক ঠেকাতেও প্রযুক্তির আশ্রয় নিতে পারেন কর্তৃপক্ষ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নদিয়ার ছাত্রের মৃত্যুর পর থেকেই তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়ের একাধিক অব্যবস্থা নিয়ে। ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ, মাদক সেবন, অপরাধমূলক কাজকর্মের দিকে আঙুল তুলেছেন অনেকেই। তার পর থেকেই ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর দাবি জোরালো হয়েছিল। সেই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। উপাচার্যের কথা অনুযায়ী মাদক-বিরোধী যন্ত্রও ক্যাম্পাসে বসানো হয় কি না, কোন প্রযুক্তির আশ্রয় নেন কর্তৃপক্ষ,সে এখন সময়ের অপেক্ষা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...