Saturday, March 14, 2026

মামলা প্রত্যাহার করুন,না হলে খারিজ করে দেব: প্রধান বিচারপতির ভর্ৎসনা শুভেন্দুকে

Date:

Share post:

পঞ্চায়েত থেকে শুরু করে জাতীয় পতাকা নিয়ে মামলা— কোনওটিতেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর মামলা নিয়ে প্রশ্ন তোলেননি প্রধান বিচারপতি। অনেক সময় তার করা মামলাকে সমর্থনই করেছেন। যদিও সোমবার প্রধান বিচারপতির রীতিমতো ভর্ৎসনা করলেন শুভেন্দু অধিকারীকে। তাঁকে সরাসরিই প্রধান বিচারপতি বললেন, ‘‘অবিলম্বে মামলা প্রত্যাহার করুন। না হলে মামলা খারিজ করে দেব।’’

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু। সোমবার সেই জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন জনস্বার্থ মামলাটির বিষয়বস্তু নিয়ে বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

যাদবপুরকান্ডে এনআইএ তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করেন শুভেন্দু। তাঁর দাবি, আরএসএফ (রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন) নামে একটি সংগঠন রয়েছে যাদবপুরে। ওই সংগঠন বিরোধী দলনেতার উপরে আক্রমণ করেছে। কী ভাবে যাদবপুরে এই সংগঠন কাজ করছে, প্রশ্ন তুলে এনআইএ তদন্তের দাবিতে মামলা করেছিলেন শুভেন্দু। সোমবার সেই মামলার বক্তব্য শোনার পর পাল্টা প্রশ্ন তোলেন বিচারপতি।

এদিন তার পর্যবেক্ষণ, আমি আজকাল অনেক ঘটনায় দেখেছি, সকালে সংবাদপত্র পড়ে মামলা দায়ের হয়ে গেল। তার পরই দ্রুত শুনানির আর্জি জানানো হচ্ছে। কেন এমন হবে? তিনি আরও বলেন, ‘‘আমিও তো সংবাদপত্র পড়েই জানতে পেরেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে পুলিশ পদক্ষেপ করছে।’’

প্রধান বিচারপতি এর পর শুভেন্দুর আইনজীবীকে প্রশ্ন করেন, মামলকারী কি এই ধরনের ঘটনার গুরুত্ব বুঝতে পারছেন? মামলা প্রত্যাহার করে নিন, না হলে খারিজ করে দেব। উচ্চ আদালতের এই প্রশ্নের পর মামলা প্রত্যাহার করে নেন বিরোধী দলনেতা।

 

 

 

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...