Wednesday, June 17, 2026

মর্মা.ন্তিক দু.র্ঘটনা আসানসোলের কয়লা খনিতে! কাজ চলাকালীন পিষে মৃ.ত্যু শ্রমিকের

Date:

Share post:

আসানসোলে কয়লাখনিতে কয়লা গুঁড়ো করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মঙ্গলবার ক্রেশারে কয়লা গুঁড়ো করার সময় ক্রেসারের নীচে পিষে মৃত্যু হয় তাঁর। ঘটনা ঘটেছে ইসিলের সোনপুর বাজারি এলাকার কয়লা খনিতে।

আরও পড়ুনঃচন্দ্রযানের সফ্‌ট ল্যান্ডিং নিয়ে ‘মিথ্যা’ প্রচার গুজরাটের ‘ভুয়ো’ বিজ্ঞানীর!

জানা গেছে, ক্রেশার মেশিনে কয়লা ভাঙার সময় দুর্ঘটনা ঘটে যায়। মেশিনের বেল্টের ফাঁসে আটকে গিয়ে মৃত্যু হয় সঞ্জয় পাসওয়ান নামের এক ঠিকা শ্রমিকের। নিহতের বয়স ৩৫ বছর। সঞ্জয় অন্ডালের কাজোরা গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কয়লা খনিতে। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রসঙ্গত, পাণ্ডবেশ্বর থানার ইসিএলের সোনপুর বাজারি এলাকার একটি বেসরকারি সংস্থাকে কয়লা চূর্ণ করার বরাত দেয়। তারাই ক্রেসার মেশিনে বড় বড় কয়লার চাঙর গুঁড়িয়ে ছোট ছোট করে ভাঙার কাজ করে। অনেক ঠিকা শ্রমিক সেখানে কাজ করেন।

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...