Monday, April 6, 2026

ভয় পেয়েছে বিজেপি, গান্ধী জয়ন্তীতে দিল্লির রামলীলা ময়দানে ধর্ণার অনুমতি পেল না তৃণমূল

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটে হারের পর থেকেই বাংলার উপর প্রতিশোধ নিতে প্রতি হিংসার রাজনীতি করছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার (Modi Govt)। রাজনীতিতে পেরে না উঠে বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে বিজেপি। গরিব মানুষকে কাজ করিয়ে তাঁদের প্রাপ্য মেটাচ্ছে না কেন্দ্র। বাংলাকে লাগাতার বঞ্চনা করছে। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে দিল্লির মোদি সরকার। দরিদ্র মানুষের বাড়ি বানানোর জন্য আবাস যোজনার টাকাও বন্ধ করা হয়েছে। বাংলার প্রতি কেন্দ্রের এমন বিমাতৃসুলভ আচরণের
একাধিক অভিযোগ তুলে আগামী ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে (Gandhi Jayanti) দিল্লিতে রামলীলা ময়দানে (Ramleela Maidan) ধরনা কর্মসূচি নিয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC)। প্রয়োজনীয় চিঠি করে অনুমতি চাওয়ার পরও তা খারিজ করে দিল বিজেপি (BJP)। আসলে ভয় পেয়েছে বিজেপি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের এই ভূমিকা সম্পূর্ণ রাজনৈতির উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করছে তৃণমূল। বাংলার বঞ্চিত মানুষকে ভয় পেয়েই কর্মসূচির অনুমতি দিল না বিজেপি। কারণ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সমাবেশে ব্যাপক জনসমাগম হবে তা আগে থেকেই আঁচ করতে পেরেছে কেন্দ্র। তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এই ধর্ণায় অংশ নেবেন।

বিজেপির প্রতিহিংসার রাজনীতি নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, সম্পূর্ণ প্রতিহিংসার রাজনীতি থেকে এমন ঘটনা ঘটানো হয়েছে। তবে তৃণমূল বসে থাকবে না। দিল্লিতে ২ অক্টোবর বাংলার বঞ্চনার বিরুদ্ধে ধর্ণা হবে। দলীয় নেতৃত্ব বিকল্প জায়গার খোঁজ করছে। আরও জোরদার কর্মসূচি হবে।

 

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...