Sunday, April 5, 2026

ঘূর্ণাবর্তের জেরে দুপুরে তুমুল বৃষ্টিতে ভাসল শহর ও শহরতলি

Date:

Share post:

ফের সক্রিয় ঘূর্ণাবর্ত। আর তার জেরেই বৃহস্পতিবার দুপুরে তুমুল বৃষ্টি শহরজুড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে রবিবার পর্যন্ত চলবে বৃষ্টির দাপট। একটি ঘূর্ণাবর্ত আপাতত উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে উত্তরবঙ্গের জেলাগুলির ওপর। ঘূর্ণাবর্তের জেরে এদিন দুপুর থেকে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনায় একাধিক জায়গায় প্রবল বৃষ্টি হয়েছে।

কলকাতায় দু’দফায় প্রায় ঘণ্টা তিনেক ভারী বৃষ্টি হয়েছে। আলিপুরে প্রায় ৪২ মিমি বৃষ্টি হয়েছে। দ্বিতীয় দফায় ঘন্টাখানেকের ওপর ভারী বৃষ্টি হয়েছে। বিকেলের পরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রগর্ভ মেঘের গতি অত্যন্ত ধীর হওয়ায় এক জায়গাতেই বেশি বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। টানা বৃষ্টিতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যায়। তবে তৎপর ছিল কলকাতা পুরসভার নিকাশি বিভাগ।

নিকাশি বিভাগের তৎপরতার বেশির ভাগ জায়গা থেকেই জল নামতে শুরু করেছে। কলকাতার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলি থেকেও বৃষ্টির খবর এসেছে। তবে উত্তরের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের উপর যেহেতু ঘূর্ণাবর্তটি অবস্থান করছে তাই দক্ষিণের জেলাগুলিতে আর ক’দিন এই পরিস্থিতি চলবে।

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...