Saturday, April 4, 2026

সব খেলার সেরা… গাইলেন মমতা, স্মৃতিমেদুর জয়া বচ্চনও

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বচ্চন পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায় গান ধরলেন ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’… জয়া বচ্চনের বিখ্যাত বাংলা ছবি ‘ধন্যি মেয়ে’র গান। নস্টালজিক গোটা পরিবার। ৫০ বছর আগের ছবি। জনপ্রিয়তম ছবি। জয়া বচ্চনও স্মৃতিমেদুর। জলসার সদর দরজায় জয়া বচ্চন জড়িয়ে ধরে বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। সঙ্গে গোটা পরিবার।

প্রথমে অমিতাভ বচ্চনকে, তারপর পরিবারের সকলের হাতে রাখি বেঁধে দেন মুখ্যমন্ত্রী। উত্তরীয় পরিয়ে দেন। জয়াকে উপহার দেন বিশ্ববাংলার শাড়ি। অমিতাভকেও। বিগ-বি মিষ্টি উপহার দেন। অন্দরমহল থেকে এরপর ঐশ্বর্য রাই চা বানিয়ে আনেন। প্রশংসা করেন চায়ের। দ্বিতীয়বার চা চেয়ে নেন।

অমিতাভকন্যা শ্বেতা পরিবেশন করেন ভেলপুরি আর শেভপুরি। যদিও নেত্রী চা ছাড়া অন্য কিছু খাননি। কথায় কথায় জমে ওঠে গল্প। আসে কেবিসির কথা। মুখ্যমন্ত্রী বলেন, কেবিসি করুন কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে সিনেমায় আর অভিনয় করবেন না। বাংলার মুখ্যমন্ত্রী। তাই বারেবারেই ঘুরে ফিরে এসেছে বাংলার কথা। কখনও তারাপীঠ, দক্ষিণেশ্বর কিংবা কালীঘাটের মন্দির। ঐশ্বর্য এবং শ্বেতা সরাসরি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, রাজনৈতিক কর্মসূচিতে কী করে বারবার আঘাত পেয়েছেন। আর কীভাবেই বা তা সামলে উঠেছেন?

বাংলার মুখ্যমন্ত্রী তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের আক্রান্ত হওয়া, আহত হওয়ার ঘটনার কথা বলেন। মোবাইলে রাখা সেসব দিনের ছবিও দেখান। সকলেই ঘটনার বিবরণ শুনে কার্যত স্তম্ভিত এবং বিস্মিত। নানা কথায় সময় গড়ায় প্রায় একঘণ্টা। শেষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যকে আমন্ত্রণ জানান। আর অমিতাভকে পুজোয়।

আরও পড়ুনঃ জলসা থেকে মাতশ্রী: মমতার রাখি বাঁধনে বিগ বি থেকে উদ্ধব

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...