Tuesday, April 14, 2026

বড় ঘোষণা বিসিসিআইয়ের, বোর্ডের মিডিয়া স্বত্ত্ব পেল রিল্যায়েন্সের সহযোগী সংস্থা

Date:

Share post:

বৃহস্পতিবার বড়সড় ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৩-২০২৮ ক্রিকেট সাইকেলে বিসিসিআইয়ের মিডিয়া স্বত্ত্ব পেল রিল্যায়েন্সের সহযোগী সংস্থা ভায়াকম-১৮। আগামী পাঁচ বছর তারাই টিভি এবং মোবাইলে ভারতের ঘরের মাঠের খেলাগুলি দেখাবে। মুম্বইতে বোর্ডের মিডিয়া স্বত্ত্বের নিলামে অংশ নিয়েছিল সোনি স্পোর্টস, ভায়াকম-১৮ এবং ডিজনি স্টার।

এদিন এই নিয়ে বোর্ড সচিব জয় শাহ বলেন,” আগামী পাঁচ বছর ভারতের ঘরের মাঠে হওয়া খেলার সম্প্রচারস্বত্ব পেয়েছে ভায়াকম-১৮। ওদের শুভেচ্ছা জানাই। ছেলে এবং মেয়েদের আইপিএলের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও চুক্তি করল এই সংস্থা। একসঙ্গে আমরা ক্রিকেট ভক্তদের সঙ্গে থাকব।”

সূত্রের খবর, টিভি এবং মোবাইলের জন্য আলাদা ভাবে স্বত্ব কেনার আবেদন জমা দিয়েছিল ভায়াকম-১৮। জানা যাচ্ছে, মোবাইলের জন্য ৩১০১ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল ভায়াকম-১৮। আর টিভির জন্য ২৮৬২ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। এখন মোবাইলেই দর্শক সংখ্যা বেশি, তাই টাকার প্রস্তাব মোবাইলের জন্যই বেশি ছিল। আইপিএলের মোবাইল সম্প্রচার স্বত্বের জন্য ২৬ হাজার কোটি টাকার বেশি প্রস্তাব দিয়েছিল তারা। চলতি বছর ২২ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের এক দিনের সিরিজ শুরু। সেই সিরিজ থেকেই সম্প্রচারের দায়িত্ব ভায়াকম-১৮-এর কাঁধে। এই স্বত্ব থাকবে ৩১ মার্চ ২০২৮ পর্যন্ত।

আরও পড়ুন:ডুরান্ডের ফাইনালে মোহনবাগান, রবিবার ফের ডার্বি

 

 

 

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...