Monday, April 6, 2026

মাদার টেরিজার টানে কলকাতায় ম্যাসিডোনিয়ার বিদেশ মন্ত্রী, কলকাতাকে চান ‘সিস্টার সিটি’ হিসেবে

Date:

Share post:

কলকাতার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় ম্যাসিডোনিয়া (Macedonia)। মাদার টেরিজাকে (Mother Teresa) কেন্দ্র করে পর্যটন শিল্পেরও বিকাশ চায় তারা। শুক্রবার কলকাতার (Kolkata) মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গে দেখা করে এই ইচ্ছের কথা জানালেন ম্যাসিডোনিয়ার বিদেশমন্ত্রী বুজার ওসমানি। স্রেফ মাদার টেরিজার টানে সাড়ে ছ’হাজার কিলোমিটার পেরিয়ে কলকাতায় হাজির হয়েছেন রিপাবলিক অফ নর্থ ম্যাসিডোনিয়ার বিদেশমন্ত্রী বুজার ওসমানি। সঙ্গে ভারতে ম্যাসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোডান উজুনভ।

মাদারের সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পৌঁছে যান কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে। শহর নিয়ে নানা আলাপচারিতার পাশাপাশি মেয়রের আতিথেয়তায় মুগ্ধ ওসমানি জানিয়ে দিলেন, ম্যাসিডোনিয়ার সিস্টার সিটি হবে কলকাতা। এবং আগামী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এই চুক্তি করা হবে।

আরও পড়ুন- সপ্তম ‘দুয়ারে সরকার’: ব্যাপক সাফল্য, প্রথম দিনেই আবেদন ৫ লক্ষেরও বেশি মানুষের

পুরভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র জানান, মাদার টেরিজা কেন্দ্রিক ট্যুরিজম চালু করতে চায় ম্যাসিডোনিয়া। তাঁদের বিদেশমন্ত্রী এদিন তীর্থযাত্রী কেন্দ্রিক পর্যটনের পাশাপাশি বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগকারীদের একটা টিমও নিয়ে আসবেন বলে কথা দিয়েছেন। লেপেনাক নদীর তীরে ম্যাসিডোনিয়াতেই জন্ম মাদার টেরিজার। তবে তিনি জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন তিলোত্তমায়। গড়ে তুলেছেন মিশনারিজ অফ চ্যারিটি। ১৯২৯ সালের জানুয়ারি মাসে কলকাতায় প্রথম পা রেখেছিলেন। এদিন মাদার টেরিজার দেশের বিদেশমন্ত্রী দেখা করেছেন কলকাতার আর্চ বিশপ থমাস ডি সুজার সঙ্গেও। বুজার ওসমানি জানিয়েছেন, এ শহরের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় নর্থ ম্যাসিডোনিয়া। গোটা ঘটনায় আপ্লুত আর্চ বিশপও। মাদার টেরিজার জন্মস্থান স্কোপজে থেকে মানুষ এসেছেন ভাবতেই শিহরিত তিনি।

 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...