Monday, April 6, 2026

মেয়ের ছবি পোস্ট করেই আত্মহ*ত্যা অভিনেত্রীর!

Date:

Share post:

ছোট্ট মেয়ের আদুরে ছবি পোস্ট করার সময় কেউ কিছু আঁচ করতে পারেননি। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই অঘটন। কর্ণাটকের (Karnataka)করমনায় নিজের বাড়ি থেকেই উদ্ধার হল অভিনেত্রী অপর্ণা নায়ারের (Aparna Nayar)দেহ। মালায়ালাম ধারাবাহিক জগতে তিনি অতি পরিচিত নাম। ভারতীয় দন্ডবিধির ১৭৪ ধারায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। অভিনেত্রীর (Actress)বয়স হয়েছিল ৩৩ বছর।

প্রাথমিক ভাবে ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে পুলিশের তরফে। দুই সন্তান ও স্বামীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন অপর্ণা। ঘটনার সময় তাঁর ছোট মেয়ে ও স্বামী বাড়িতেই ছিলেন বলে জানা যাচ্ছে। কিন্তু কেন কেউ কিছু টের পেলেন না তা নিয়ে সন্দেহ জাগছে। মৃতার বোন ঐশ্বর্যা জানিয়েছেন, অপর্ণার শ্বশুরবাড়ির তরফে তাঁকে ফোনে জানানো হয় তাঁর দিদি আত্মহত্যা করেছেন। দক্ষিণী জগতে বেশ পরিচিত নাম অপর্ণা।মৃত্যুর ঠিক আগেও মেয়েকে নিয়ে ভিডিয়ো পোস্ট করেছেন। এমনকি স্বামীকে নিয়েও ইনস্টাগ্রামে রয়েছে একাধিক পোস্ট রয়েছে তাঁর।আত্মহত্যা নাকি নেপথ্যে লুকিয়ে রয়েছে কোনও রহস্য, তা নিয়ে তদন্তে পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...