Tuesday, June 9, 2026

I.N.D.I.A. জোটের তৃতীয় বৈঠকে সিব্বল! বেজায় খাপ্পা কংগ্রেস নেতৃত্ব, রাহুল জানালেন “সমস্যা নেই”

Date:

Share post:

মুম্বইয়ে I.N.D.I.A. জোটের তৃতীয় বৈঠকে প্রায় কংগ্রেস ছেড়ে এক বছর আগে যাওয়া নেতা কপিল সিব্বলের (Kapil Sibal) উপস্থিতি ঘিরে তুমুল জল্পনা। এতেই আপত্তি তোলেন কে সি বেনুগোপাল-সহ কংগ্রেস নেতৃত্ব। যদিও সিব্বলকে নিয়ে কোনও সমস্যা নেই বলেই ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।

শুক্রবার বৈঠক চলাকালীন হঠাৎই রাজ্যসভার সাংসদকে দেখেই জল্পনা শুরু হয়। কপিল সিব্বল এদিনের বৈঠকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত ছিলেন না। তাঁর উপস্থিতিতে একাধিক কংগ্রেস নেতা অসন্তুষ্ঠ হন বলে সূত্রের খবর। কিছু নেতা ফটোসেশনে তাঁর উপস্থিতি ঘিরে অসন্তোষও প্রকাশ করেন। শেষমূহুর্তে পরিস্থিতি সামাল দেন সমাজবাদী নেতা অখিলেশ যাদব ও এনসি নেতা ফারুক আবদুল্লা। কোনওক্রমে বেণুগোপালকে শান্ত করেন তাঁরা। তবে, সিব্বলের হাজিরায় কোনও আপত্তি নেই বলেই নাকি জানিয়েছেন রাহুল গান্ধী। সিব্বলকে স্বাগত জানান এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে।

২০২২-এর ১৬মে কার্যত বিদ্রোহ ঘোষণা করে কংগ্রেস ত্যাগ করেন তিনি। যদিও পরে ইন্ডিয়া জোটের ফটোসেশনে অংশগ্রহণ করেন তিনি। কিছুদিন আগেই সংসদে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁকে সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলতে দেখা যায়।

আরও পড়ুন- চাঁদের পর নজরে সূর্য! আদিত্য-L1 উৎক্ষেপণের আগে ফের তিরুপতি মন্দিরে ISRO-র বিজ্ঞানীরা

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...

সই জাল-কাণ্ডের তদন্তে কালীঘাটে তৃণমূল কার্যালয়ে CID দল, অভিষেকের অফিসেও তদন্তকারীরা

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে এবার কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে সিআইডি-র দল। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির ঠিক...

এবার বিদ্রোহী ব্লকে সায়নী? দিল্লি-যাত্রা নিয়ে জোর জল্পনা

বিদ্রোহী সাংসদদের প্রথমদিনের বৈঠকে ছিলেন না কিন্তু এবার নাকি ওই শিবিরেই নাম লেখাচ্ছেন যাদবপুরের তৃণমূল (TMC) সাংসদ সায়নী...

নবান্নের বৈঠকের পরেই ‘কনফেডারেশন’ পোস্টার সোশ্যাল মিডিয়ায়, টলিপাড়ার পরিবর্তনে সিলমোহর!

টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ক্ষমতার কাঠামো বদলের ইঙ্গিত স্পষ্ট। 'বিশ্বাস ব্রাদার্স' জমানা শেষ হতেই ফেডারেশন অতীত, এখন চর্চায় শুধুই...