Tuesday, March 24, 2026

রিয়েল লাইফে অস্ত্রো.পচার সিরিয়ালের ‘পটল কুমারে’র! কী হল অভিনেত্রী হিয়ার?

Date:

Share post:

একটা সিরিয়ালেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান অভিনেত্রী হিয়া দে (Hiya Dey)। রাতারাতি নাম বদলে সকলের কাছে জনপ্রিয় হন ‘পটল কুমার’ নামে। সিরিয়াল বা শুটিং থেকে তিনি এখন অনেক দূরে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় (Social media) তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। শুক্রবার হাসপাতালের বিছানায় শুয়ে ছবি দেন হিয়া (Hiya Dey)। এরপরই কানাঘুষো শুরু হয়ে যায়, কী হল অভিনেত্রীর (Actress )?

টলিপাড়া সূত্রে খবর সম্প্রতি এক জটিল অপারেশন করাতে হয়েছে অভিনেত্রীকে।হিয়ার মা জানান, মেয়ের পেটে প্রায় ১৫ সেন্টিমিটার একটি টিউমার ধরা পড়ে, সঙ্গে আরও সিস্ট থাকায় চিকিৎসকরা ঝুঁকি নিতে চাননি। সেই টিউমারই অস্ত্রোপচার করে বের করা হয়েছে। অভিনেত্রীর মা জানিয়েছেন যে হিয়ার শরীরে যে ধরনের সমস্যা দেখা গেছিল সেটা সাধারণত হয় না। সেই কারণেই বেশ চিন্তায় ছিলেন ডাক্তাররা। আপাতত তিন মাস বিছানায় থাকতে হবে অষ্টম শ্রেণির ছাত্রী হিয়াকে। ‘পটল কুমার গানওয়ালা’ সিরিয়ালের পর ‘ফেলনা’-তে দেখা গেল আপাতত বিনোদন জগত থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছেন অভিনেত্রী।

Related articles

প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রাণনাশের হুমকি!

ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে(Rekha Gupta) প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল...

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...