Friday, April 3, 2026

ধূপগুড়ি উপনির্বাচনের আগে ধাক্কা বিজেপি শিবিরে, অভিষেকের হাত ধরে তৃণমূলে প্রাক্তন জেলা সভাপতি

Date:

Share post:

ধূপগুড়ি উপনির্বাচনের (Dhupguri By Election) দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্যদিকে, জোর ধাক্কা দিলেন গেরুয়া শিবিরকে। তৃণমূলের নির্বাচনী সভা মঞ্চে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির (BJP) রাজ্য কমিটির নেতা দীপেন প্রামানিক। দক্ষ সংগঠক বলে পরিচিত এই বিজেপি নেতার যোগদানে উত্তরবঙ্গে তৃণমূলের মাটি আরও শক্ত হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আজ, শনিবার ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ড: নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ঠাকুরপাঠ ফোনির মাঠে জনসভা করেন অভিষেক। এই সভাতেই তৃণমূলে যোগ দেন বিজেপির জলপাইগুড়ি জেলা প্রাক্তন সভাপতি দীপেন প্রামানিক। তিনিবিজেপির রাজ্য কমিটির সদস্য থাকা অবস্থায় দলত্যাগ করে শাসক শিবিরে নাম লেখালেন।

উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর মঙ্গলবার উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ধূপগুড়িতে। তার আগে দীপেন প্রামানিকের দল ছাড়ার খবরে তোলপাড় গোটা জেলায়। তৃণমূলে যোগ দিয়ে দীপেনবাবু জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্যে যে উন্নয়নের জোয়ার এসেছে তাতে সামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। তাঁর কথায়, “সাধারণ মানুষের স্বার্থে রাজ্যে কর্মযজ্ঞ চলছে। এতে সামিল হতেই তৃণমূলে যোগ দিলাম।” একইসঙ্গে তিনি বলেন, “দেশে অসাম্প্রদায়িক একটা জোট গঠনের চেষ্টা চলছে। এই শুভ উদ্যোগে সামিল হওয়াও আমার লক্ষ্য।”

 

 

 

 

 

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...