Tuesday, March 24, 2026

Howrah: জে.লবন্দির রহস্যমৃ.ত্যু! পাঁচলায় পুলিশের গাড়ি ভা.ঙচুর, পথ অবরোধ স্থানীয়দের

Date:

Share post:

হাওড়া জেলা সংশোধনাগারে (Howrah Correctional Home) বিচারাধীন জেলবন্দির মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল হাওড়ার পাঁচলা (Panchla) থানার অন্তর্গত জয়নগর এলাকা। ঘটনার জেরে শনিবার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনতে গেলে বাঁধে বিপত্তি। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী এবং র‌্যাফ।

স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতে। সোমনাথ সর্দার (Somnath Sardar) নামে ২৬ বছরের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠেছিল। গত ৩০ অগস্ট আদালতে তোলা হলে অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের দাবি, শুক্রবার রাতে হাওড়া সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন সোমনাথ। সেখান থেকে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে হলেও মৃত্যু হয় তাঁর। অন্যদিকে, সোমনাথের মৃত্যুসংবাদ তাঁর এলাকায় পৌঁছতেই অশান্ত হয়ে ওঠে এলাকা।

পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে বাড়িতে খবর আসে সোমনাথের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। জয়নগরে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ শুরু হয়। পরে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। যদিও কী ভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রশাসন সূত্রে খবর, জেলাশাসকের উপস্থিতিতে সোমনাথের ময়নাতদন্ত হবে। পাশাপাশি হবে ভিডিয়োগ্রাফিও।

 

 

 

 

 

 

Related articles

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...