Friday, June 26, 2026

আর্থিক তছ.রুপ মামলায় গ্রেফ.তার জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা 

Date:

Share post:

কানাড়া ব্যাঙ্কের (Kanara Bank) ৫৩৮ কোটি টাকা জালিয়াতি মামলায় গ্রেফতার জেট এয়ারওয়েজের(Jet Airways) প্রতিষ্ঠাতা নরেশ গয়াল (Naresh Gayal)। বাণিজ্য নগরীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসে দীর্ঘ প্রশ্নোত্তর পর্ব চলে। কিন্তু নরেশ সদুত্তর না দিতে পারায় আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে জেট ওয়ারওয়েজ কর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আজ শনিবার মুম্বইয়ে বিশেষ PMLA আদালতে ইডি তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন করবে বলে খবর।

কানাড়া ব্যাঙ্কের ৫৩৮ কোটি টাকার জালিয়াতি মামলায় এফআইআর দায়ের করে CBI। জেট এয়ারওয়েজ, নরেশ গয়াল, তাঁর স্ত্রী অনিতা এবং কোম্পানির কয়েকজন প্রাক্তন এক্সিকিউটিভের বিরুদ্ধে অভিযোগ করা হয়।ব্যাঙ্কের তরফে জেট এয়ারওয়েজ লিমিটেডকে ৮৪৮.৮৬ কোটি টাকা ক্রেডিট লিমিট ও ঋণ অনুমোদন করা হয়েছিল। তার মধ্যে ৫৩৮.৬২ কোটি টাকা অনাদায়ী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বক্তব্য, ২০২১ সালের জুলাই মাসে এই অ্যাকাউন্টটিকে জাল ঘোষণা করা হয়েছিল। ব্যাঙ্ক অভিযোগ করে যে JIL-এর ফরেনসিক অডিট দেখিয়েছে , তাতে মোট কমিশন খরচের মধ্যে সম্পর্কিত সংস্থাগুলিকে ১৪১০.৪১ কোটি টাকা দিয়েছে। এইভাবে JIL থেকে তহবিল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ FIR এ বলা হয়েছে, স্টাফদের বেতন দেওয়া, ফোন বিল ও গাড়িবাবদ খরচ এবং গয়াল পরিবারের অন্যান্য খরচের মত ব্যক্তিগত খরচ এই টাকা থেকে মিটিয়েছে JIL।২০১৯ সালে বকেয়া বেতন ও আপৎকালীন ভিত্তিতে তহবিল তৈরির দাবি জানিয়ে সেই সময় বন্ধ হয়ে যাওয়া জেট এয়ারওয়েজের কর্মীদের দু’টি সংগঠন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছিল ।

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...