Friday, June 26, 2026

আপাতত ইস্তফা দিচ্ছেন না অভিমানি তারক, মেয়রের ফোনেই কি বরফ গলেছে?

Date:

Share post:

বর্ষায় কলকাতা (Kolkata) শহরে জমা জলের সমস্যা নিয়ে গতকাল, শুক্রবার মেয়র পারিষদ তারক সিংকে (Tarak Singh) ফোনে তীব্র ভৎসনা করেন কলকাতা পুরসভার (KMC) মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তারপরই অভিমানে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন মেয়র পারিষদ নিকাশি তারক সিং। যা নিয়ে শোরগোল পড়ে যায়। শোনা যায়, মেয়র ফের ফোন করেন তারক সিংকে। এরপর ইস্তফার সিদ্ধান্ত থেকে সরে আসেন মেয়র পারিষদ তারকবাবু। সংশ্লিষ্ট মহলের ধারণা মেয়রের ফোনেই অভিমান কাটে মেয়র পারিষদের।

অসমর্থিত সূত্রের খবর, অভিমানি তারক সিংকে ফোন করে মেয়র বলেন, তাঁর কোনও কথায় যদি তারক সিং আঘাত পেয়ে থাকেন তাহলে তিনিও দুঃখিত। তবে তারক সিং জানিয়েছেন, তিনি অসুস্থ। বেশকিছু দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। এক্ষুনি পদত্যাগের মতো বিষয়ের দিকে তিনি যাচ্ছেন না। শরীর ঠিক হলে এনিয়ে আলোচনার করা যাবে। শহরের কোথায় জল জমছে তা নিয়ে আলোচনা হবে। তবে যেহেতু খোদ মেয়র দুঃখ প্রকাশ করেছেন তাই আপাতত ইস্তফা দেওয়া থেকে বিরত থাকছেন।

 

 

 

 

 

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...