Monday, April 6, 2026

‘সনাতন হিন্দুধর্ম ডে.ঙ্গু, ম্যা.লেরিয়ার মতো’, স্ট্যালিন পুত্রের মন্তব্যে ব্যাপক বিতর্ক

Date:

Share post:

“সনাতন হিন্দু ধর্ম ডেঙ্গু, ম্যালেরিয়া মত, একে নির্মূল করা দরকার”, এমনই মন্তব্য করে বিতর্ক বাড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়ানিধি স্ট্যালিন(Udhayanidhi Stalin)। তাঁর আরও দাবি, সনাতন হিন্দুধর্ম সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী পুত্রের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ দেশের হিন্দু সম্প্রদায়। স্ট্যালিন পুত্রের এহেন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি(BJP)।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, সম্প্রতি সনাতন অ্যাবলিশন কনফারেন্সে যোগ দিয়েছিলেন উদয়ানিধি। সেখানেই তিনি বলেন, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে(Sanatana dharma) অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।” বলার অপেক্ষা রাখে না স্ট্যালিন পুত্রের এখানেও মন্তব্যের পর সরব হয়ে উঠেছে বিজেপি। বিজেপি আইটি সেল এর প্রধান অমিত মালব্য এই প্রেক্ষিতে বলেন, উদয়ানিধি যে মন্তব্য করেছেন তা ৮০ শতাংশ জনগণকে হত্যায় প্ররোচনা ছাড়া আর কিছু নয়।

প্রবল বিতর্কের মুখে পড়ে স্ট্যালিন পুত্র তথা তামিলনাড়ুর ক্রীড়া ও যুব উন্নয়ন মন্ত্রী উদয়ানিধি অবশ্য জানান, তিনি মোটেই গণহত্যার ডাক দেননি। তাঁর উদ্দেশ্য ছিল, প্রান্তিক জনজাতির হয়ে কথা বলা। তিনি সনাতন ধর্মের দ্বারা আক্রান্ত, এমন দাবিও করেছেন মুখ্যমন্ত্রী পুত্র।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...