Sunday, February 22, 2026

কলম্বোয় টানা বৃষ্টি , সরতে পারে এশিয়া কাপে সুপার-৪-এর ম‍্যাচ : সূত্র

Date:

Share post:

বৃষ্টির জন‍্য ভেস্তে গিয়েছে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম‍্যাচ। সোমবারের ভারত-নেপাল ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এতেই চিন্তার ভাঁজ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। কারণ শ্রীলঙ্কায় এখন বৃষ্টি। আর বিশেষ করে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ছবিটা আরও খারাপ। সেখানে গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। সেখানেই সুপার ফোরের পাঁচটি ম্যাচ এবং এশিয়া কাপের ফাইনাল হওয়ার কথা। আর এরপরই চিন্তায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সূত্রের খবর, বৃষ্টির কারণে যাতে ম‍্যাচ ভেস্তে যেতে না পারে তাই, সুপার ফোরের ম‍্যাচ গুলির কেন্দ্র বদলের কথা ভাবনা চিন্তা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এক্ষেত্রে ম‍্যাচ সরলে হতে পারে পাল্লেকেলে এবং ডাম্বুলাতে।

সূত্রের খবর,  ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট সংস্থা আপৎকালীন পরিস্থিতিতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ কেন্দ্র বদলের কথা ভাবনা চিন্তা করছে। জানা যাচ্ছে, কলম্বো থেকে ম্যাচ সরানো হলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের হাতে বিকল্প রয়েছে পাল্লেকেলে ও ডাম্বুলার। সুতরাং, কলম্বো থেকে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়া হলে এই দুটি কেন্দ্রে আয়োজন করা হতে পারে।

এশিয়া কাপ প্রাথমিকভাবে পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ায় পিসিবি শেষমেশ হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়। এশিয়া কাপ যুগ্মভাবে আয়োজিত হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। এদিকে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এক হাত নিলেন নাজম শেঠি। পিসিবির প্রাক্তন চেয়ারম্যান বলেন,” পুরো বিষয়টাই অত্যন্ত হতাশার। ক্রিকেটের সব থেকে বড় লড়াই বৃষ্টিতে ভেসে গেল। বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। পিসিবি চেয়ারম্যান থাকার সময় এসিসি কর্তাদের অনুরোধ করেছিলাম, ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করার। অথচ শ্রীলঙ্কায় খেলা আয়োজনের পক্ষে দুর্বল অজুহাত তৈরি করা হয়েছিল। ওদের দাবি ছিল, দুবাইয়ে নাকি ভীষণ গরম।

আরও পড়ুন:ডুরান্ড কাপ চ‍্যাম্পিয়ন মোহনবাগান, ইস্টবেঙ্গলকে হারাল ১-০ গোলে

 

 

 

 

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...