Saturday, April 4, 2026

আইএসএল-এর আগে ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে

Date:

Share post:

ডুরান্ড কাপে হারের ধাক্কা সামলাতে না সামলাতে ফের ধাক্কা ইস্টবেঙ্গলে। চোটের কারণে আগামী কয়েক মাস পাওয়া যাবে না অস্ট্রেলীয় ডিফেন্ডার জর্ডন এলসে। এদিন ক্লাবের তরফ এমনটাই জানান হল। গতকাল ডুরান্ড কাপ ফাইনালে মোহবাগানের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান জর্ডন।

এদিন এই নিয়ে ক্লাবের তরফে বিবৃতিতে জানান হয়, ডুরান্ড কাপের ফাইনালে দুর্ভাগ্যজনক ভাবে হাঁটুতে চোট পেয়েছেন জর্ডন এলসে। আগামী কয়েক মাস ওর খেলার সম্ভাবনা নেই। এই কঠিন সময়ে আমরা ওর পাশে থাকব। আশা করব, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে এলসে।”

রক্ষণ শক্তিশালী করতে আনা হয়েছিল অস্ট্রেলীয় এই ডিফেন্ডারকে। কিছু দিন পরেই শুরু হবে আইএসএল। তার আগে এলসের এই চোট নিঃসন্দেহে বড় ধাক্কা লাল-হলুদ শিবিরে।

গতকাল ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানের কাছে ১-০ গোলে হারে ইস্টবেঙ্গল। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস।

আরও পড়ুন:ডার্বির পর আক্রান্ত লাল-হলুদ সমর্থকরা, মুখ‍্যমন্ত্রীকে জানানোর সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের

 

 

 

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...