Tuesday, March 17, 2026

পৃথিবীর দ্বিতীয় কক্ষপথ বদল ইসরোর সৌরযানের, আর কতদূরে সুর্য?

Date:

Share post:

সূর্যের আরও কাছে ইসরোর সৌরযান আদিত্য-এল১। ইসরোর বেঙ্গালুরুর অফিস থেকে মহাকাশযানটিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মঙ্গলবার সৌরযানের কক্ষপথ দ্বিতীয় বার বদল করা হল।

আরও পড়ুনঃ ঐতিহাসিক সাফল্য: সূর্যকে ‘স্পর্শ’ করল নাসার সৌরযান পার্কার
মঙ্গলবার ভোর তিনটে নাগাদ ইসরোর এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, আদিত্য-এল১-এর দ্বিতীয় বারের কক্ষপথ পরিবর্তন প্রক্রিয়া সফল হয়েছে। এর ফলে সৌরযানের গতিও কিছুটা বেড়েছে। পৃথিবী থেকে আরও দূরে সরে গিয়েছে মহাকাশযানটি। ইসরো জানিয়েছে, আদিত্য-এল১ এই মুহূর্তে ২৮২ কিমি X ৪০,২২৫ কিমি কক্ষপথে অবস্থান করছে। এর অর্থ হল, বর্তমান কক্ষপথটিতে পাক খেতে খেতে আদিত্য-এল১ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, তার দূরত্ব হবে ২৮২ কিলোমিটার। সবচেয়ে দূরে গেলে দূরত্ব হবে ৪০,২২৫ কিলোমিটার।


এখনও পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে বেরোয়নি ইসরোর সৌরযান। পৃথিবীর টানেই মোট পাঁচ বার সেটি কক্ষপথ বদল করবে। পঞ্চম বার কক্ষপথ বদলে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের বাইরে বেরিয়ে যাবে আদিত্য-এল১। এতে সময় লাগবে ১৫ ‌থেকে ১৬ দিন। এর পর তার লক্ষ্য হবে সূর্যের কাছে ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্ট। এটি পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরের একটি ‘হ্যালো’ পয়েন্ট। যেখানে দাঁড়িয়ে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করা যাবে।
ইসরো জানিয়েছে, সূর্যের পথে আদিত্য-এল১-এর পরবর্তী কক্ষপথ পরিবর্তন করা হবে আগামী ১০ সেপ্টেম্বর, রাত আড়াইটে নাগাদ।
পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টান কাটিয়ে বেরিয়ে যাওয়ার পর ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছতে সৌরযানের সময় লাগবে ১১০ দিন। এটাই ভারতের প্রথম সূর্য অভিযান। এর আগে সূর্যের উদ্দেশে কোনও মহাকাশযান পাঠায়নি ভারত।

 

spot_img

Related articles

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...