Wednesday, June 24, 2026

তপ্ত দিল্লি, উষ্ণতার পারদ ছুঁল ৪০ ডিগ্রিতে!

Date:

Share post:

সেপ্টেম্বরে ৪০ ডিগ্রি পারদ ছুঁল দিল্লি। গত ৮৫ বছরের রেকর্ড ভেঙে উষ্ণতম সেপ্টেম্বরের সাক্ষী হল রাজধানীর মানুষ। হাওয়া অফিস জানিয়েছে গতকাল অর্থাৎ সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু কেন ঊর্ধ্বমুখী পারদ? চিন্তায় হাওয়া অফিসের কর্তারা।

পরিসংখ্যান বলছে, ১৯৩৮ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। অপর্যাপ্ত বৃষ্টির কারণে এবছর গরম বাড়বে বলে আগেই আশঙ্কা করা হচ্ছিল। আবহাওয়াবিদরা বলেন চলতি সপ্তাহে আবহাওয়ার খুব বেশি উন্নতি হবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে গড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতমাসেও বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয় । তাতেও কমছে না গরম। ৬১ শতাংশ বৃষ্টির ঘাটতি পূর্ণ না হওয়ায় চিন্তা বাড়ছে হাওয়া অফিসের কর্তাদের।

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...