Monday, April 6, 2026

পুলিশ পক্ষপাতদুষ্ট! তদন্তভার সিআইডিকে হস্তান্তর করার নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

এবার পুলিশের বিরুদ্ধেই অভিযোগ। মামলার তদন্তভার সিআইডিকে (CID) হস্তান্তর করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) । অভিযোগ, বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদে করা জনস্বার্থ মামলা তুলে নিতে চাপ দিচ্ছিল কাশীপুর থানার পুলিশ (Police)। সেই ঘটনাতেই এই নির্দেশ দিলেন  বিচারপতি জয় সেনগুপ্ত (Joy Sengupta)।

কাশীপুর থানা এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করে জনস্বার্থ মামলা দায়ের করেন স্থানীয় এক বাসিন্দা। অভিযোগ, তাঁকে মারধর করেন অভিযুক্তরা। অভিযুক্তদের গ্রেফতারের বদলে পুলিশ মামলাকারীকেই জনস্বার্থ মামলা তুলে নিতে চাপ দেয় বলে অভিযোগ। বুধবার, মামলার শুনানিতে কাশীপুর থানার পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি জানতে চান, পুলিশ কী চাইছে? দুপক্ষ একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করলে, দুপক্ষই গ্রেফতার হবে। কিন্তু এখানে একপক্ষের গ্রেফতার হলেও, অন্য পক্ষ হয়নি কেন! প্রশ্ন তোলে আদালত।

আরও পড়ুন:ভাঙড়ের ভোজেরহাটে বাস দুর্ঘ*টনা, আহ*ত ২২

এরপরেই পুলিশকে ভর্ৎসনা করে বিচারপতি সেনগুপ্ত বলেন, পুলিশ যদি সঠিকভাবে তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করত, তাহলে আদালতকে হস্তক্ষেপ করতে হত না। পরিবারকে নিরাপত্তাও দিতে হত না। পুলিশ সরাসরি পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ আদালতের। সেই কারণে ওই মামলা কাশীপুর থানার পুলিশের হাতে থাকা উচিত নয় বলে মন্তব্য করেন বিচারপতি। এরপরেই কলকাতা পুলিশের হাত থেকে মামলার তদন্ত নিয়ে সিআইডির (CID) কাছে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...