Wednesday, June 24, 2026

খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ৭০ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রাজ্যের

Date:

Share post:

রাজ্য সরকার আগামী খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ৭০ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিচ্ছে। যা চলতি মরশুমের তুলনায় ১০ লক্ষ টন বেশি। কৃষি দফতর সূত্রে খবর চলতি মরশুমে এখনও পর্যন্ত কৃষকদের কাছ থেকে প্রায় ৫৪ লক্ষ টন ধান সংগ্রহ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার প্রায় ৯০ শতাংশ। খাদ্য দফতর ইতিমধ্যেই ধানক্রয়ের প্রক্রিয়ায় সময়ভিত্তিক বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে। যাতে আনুষ্ঠানিক অনুমোদন দেবে রাজ্য মন্ত্রিসভা। কেন্দ্রীয় সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প, মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একবছরে ২৯ লক্ষ ২৬ হাজার টন চাল প্রয়োজন। এর জন্য ৪৩ লক্ষ টন ধান লাগবে। রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের জন্য ১৮ লক্ষ ৬০ হাজার টন চাল তৈরি করতে ২৭ লক্ষ টন ধান প্রয়োজন বলে খাদ্য দফতর জানিয়েছে।

আরও পড়ুন- চায়ের রফতানি বানিজ্যে গতি আনতে কলকাতাতেই এবার টি প্রসেসিং হাবের পরিকল্পনা

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...