Saturday, April 4, 2026

ভুয়ো খবর মোকাবিলায় দেবাংশুকে মাথায় রেখে দলের আইটি সেলকে ঢেলে সাজালো তৃণমূল

Date:

Share post:

বেশ কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় তৃণমূল কংগ্রেস। দলের নতুন প্রজন্মের নেতা-সমর্থকরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন তুলে ধরছেন। একইসঙ্গে বিভিন্ন বিরোধীদের সমালোচনা করেছেন। এরই মাঝে গতবছর তৃণমূলের আইটি সেলের মাথায় বসানো হয়েছিল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে। একদিকে যেমন রাজ্যের উন্নয়ন তুলে ধরা এই আইটি সেলের লক্ষ্য, অন্যদিকে বিজেপি সহ বিরোধীদের ফেক নিউজ বা ভুয়ো খবর রুখতে তৃণমূলের এই বিশেষ শাখা খুবই কার্যকরী ভূমিকা নিচ্ছে। তবে এতদিন পূর্ণাঙ্গ কোনও কমিটি ছিল না। এবার আইটি সেল ও সোশ্যাল মিডিয়া সেলের পূর্ণাঙ্গ কমিটি তৈরি করল রাজ্যের শাসক দল।

এদিকে আগামী বছর লোকসভা ভোট। তার আগে নতুন করে আইটি ও সোশ্যাল মিডিয়া সেল ইউনিটকে ঢেলে সাজলো ঘাসফুল শিবির। এবার মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তৈরি হল সেই কমিটি। কমিটির মাথার রাখা হয়েছে দেবাংশুকে-ই। এই কমিটিতে একদিকে যেমন আইটি ও সোশ্যাল মিডিয়াতে দক্ষ নতুন প্রজন্মের সদস্যদের রাখা হয়েছে, ঠিক তেমনি রয়েছেন বহু ক্ষেত্রের বিশিষ্টজনেরা।

এদিন সংবাদ মাধ্যমকে দেবাংশু বলেন, “সোশ্যাল মিডিয়া থেকেই পরিচিতি আর ভালবাসা পাওয়া। দলের ছাত্র-যুবর পাশাপাশি নতুন একটি শাখা তৈরি হল। এবার নতুন করে কিছু করার সুযোগ পাব। আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ।”

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...