Tuesday, March 24, 2026

কবে থেকে শুরু হবে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা? জানাল KMRCL

Date:

Share post:

কবে থেকে শুরু হবে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা? কতক্ষণ অন্তর অন্তর চলবে ট্রেন? বুধবার এসব কিছুর উত্তর দিলেন কেএমআরসিএলের এমডি ভিকে শ্রীবাস্তব। চলতি বছরের ডিসেম্বর মাসেই শুরু হয়ে যাবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো পরিষেবা।

ডিসেম্বর মাসেই শুরু হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটের মেট্রো পরিষেবা চালু হলে ১২ মিনিট অন্তর চলবে ট্রেন। উভয়দিক থেকে আপাতত ২টি রেক চলবে, বলে জানানো হয়েছে। তবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা এখনই চালু হচ্ছে না। কেএমআরসিএলের এমডি জানিয়ে দিয়েছেন ,২০২৪ সালে জুন মাস থেকে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো চালু হয়ে যাবে।

বাংলার বাকি রুটের মেট্রো পরিষেবা নিয়ে কেএমআরসিএলের এমডি জানিয়েছেন, সেক্টর ফাইভ থেকে হলদিরাম ভায়া তেঘরিয়া মেট্রোর কাজ খুব শীঘ্রই শুরু করতে চায় রেল। এর জন্য রাজ্য সরকারের কাছে অর্থ চেয়েছে কেন্দ্র। এই প্রকল্পের ৫০ শতাংশ টাকা রাজ্যকে দিতে হবে। রাজ্যের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, কোষাগারে টাকা না থাকার জন্য এই মুহূর্তে তারা টাকা দিতে অপারগ। কারণ কেন্দ্রের কাছে কোটি কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। সেই টাকাই এখনও দিয়ে উঠতে পারেনি কেন্দ্রের মোদি সরকার। ৬.৫ কিমি মেট্রোরেল প্রকল্পের জন্য আনুমানিক খরচ ২৩৬৫ কোটি।

আরও পড়ুন- খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ৭০ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রাজ্যের

 

Related articles

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...