Wednesday, April 8, 2026

মন্ত্রী-বিধায়কদের ৪০হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা, নিজের বেতন বাড়ালেন না মুখ্যমন্ত্রী

Date:

Share post:

একলপ্তে বিধায়ক, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেতন ৪০হাজার টাকা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, বিধানসভায় (Assambly) এই ঘোষণা করেন তিনি। বিধায়করা এতদিন ১০হাজার টাকা বেতন (Salary) পেতেন। এবার থেকে ৪০হাজার টাকা বেড়ে তাদের মাসিক বেতন হল ৫০হাজার টাকা। মুখ্যমন্ত্রী জানান, “দেশের মধ্যে আমাদের রাজ্যের বিধায়কদের বেতন সবচেয়ে কম। সেই কারণে সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।” তবে, একইসঙ্গে নিজের বেতন বৃদ্ধি করবেন না জানান মমতা।

বিধায়কদের বেতন (Salary) মাসে ১০ হাজার থেকে বেড়ে হল ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীদের ১০ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হল ৫০ হাজার ৯০০ টাকা। এছাড়া পূর্ণমন্ত্রীদের বেতন ছিল ১১ হাজার টাকা। তাঁরা এবার থেকে মাসে বেতন বাবদ এ বার থেকে ৫১ হাজার টাকা পাবেন।

আরও পড়ুন:২০ জুন রাজ্য প্রতিষ্ঠা হয়নি, ১ বৈশাখই ‘পশ্চিমবঙ্গ দিবস’: বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারের বেতন কাঠামো অনুযায়ী,

  • ভাতা এবং কমিটির বৈঠকে যোগদানের জন্য সবমিলিয়ে বাংলার বিধায়করা এত দিন মোট ৮১ হাজার টাকা পেতেন। এবার থেকে পাবেন ১ লক্ষ ২১ হাজার টাকা।
  • রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রীরা এত দিন ভাতা ইত্যাদি মিলিয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা পেতেন।
  • এ বার থেকে তাঁরা পাবেন প্রায় দেড় লক্ষ টাকা।

তবে, নিজের বেতন বৃদ্ধি করবেন না বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর উত্তরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মহানুভবতাকে সম্মান করেই, খাতায়-কলমে তাঁর বেতন বৃদ্ধির বিষয়ে যেন অনুমতি দেন তিনি। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘প্রাক্তন সাংসদ হিসেবে আমি পেনশন বাবদ এক লক্ষ টাকা পাই। এ ছাড়াও, বিধায়ক হিসাবে আমি বেতন পাই। কিন্তু নিই না। আমি আমার বই বিক্রির স্বত্ব বাবদ যা টাকা পাই, তা দিয়েই আমার চলে যায়।’’

 

 

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...